বান্ধবীর সঙ্গে রোম্যান্টিক ট্রিপে যাওয়াই বোধহয় কাল হল মেহুল চোকসির, দাবি নতুন রিপোর্টের

বেআইনি প্রবেশের কারণে পুলিশের হাতে ধৃত মেহুল চোকসি

পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসি তাঁর বান্ধবীকে নিয়ে ডোমিনিকাতে সম্ভবত রোম্যান্টিক ট্রিপে গিয়েছিলেন এবং তারপরই তিনি গ্রেফতার হন। দাবি করেছেন অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। বুধবার রাতে (‌স্থানীয় সময়)‌ '‌বেআইনি প্রবেশের’‌ কারণে ক্যারিবিয়ান দ্বীপে গ্রেফতার হন মেহুল চোকসি। এর আগে তিনি অ্যান্টিগা ও বারবুডা থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান।

বেআইনি প্রবেশের জেরে ধৃত মেহুল চোকসি

বেআইনি প্রবেশের জেরে ধৃত মেহুল চোকসি

অ্যান্টিগা ও বারবুডার পক্ষ থেকে মেহুল চোকসির বিরুদ্ধে ইন্টারপোলের ইয়ালো নোটিশ জারি করা হয়। জানা গিয়েছে যে রবিবার তিনি তাঁর গাড়ি করে অ্যান্টিগা ও বারবুডায় নৈশভোজের জন্য বের হন এবং ফিরে না আসায় তাঁর পরিবার ও আইনজীবী বিজয় আগরওয়ালের পক্ষ থেকে নিখোঁজ রিপোর্ট করা হয়।

 কিউবা যাওয়ার পরিকল্পনা

কিউবা যাওয়ার পরিকল্পনা

মেহুল চোকসির খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছিলেন অ্যান্টিগার পুলিশ। পরে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, অ্যান্টিগা থেকে হঠাৎই গায়েব হয়ে নৌকো করে ডোমিনিকা দ্বীপে গিয়েছিলেন চোকসি। সেখান থেকে কিউবা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এরপরই লুকআউট নোটিশ জারি করে অ্যান্টিগার পুলিশ।

ডোমিনিকা জেলে মারধর

ডোমিনিকা জেলে মারধর

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর ভারতে পিএনবি ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকার জালিয়াতি মামলার অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির ঝলক প্রকাশ্যে আসে। ৬২ বছরের মেহুল চোকসির চোখ লাল, ফুলে গিয়েছে এবং তাঁর হাতে কালশিটে পড়েছে। চোকসি অভিযোগ করেছেন যে তাঁকে জলি দ্বীপপুঞ্জ থেকে অপহরণ করে পুলিশ কর্মীরা এবং ডোমিনিকায় নিয়ে আসে। তারপর থেকে ডোমিনিকা অ্যান্টিগার সঙ্গে যোগাযোগ করছে। যত দ্রুত সম্ভব চোকসিকে অ্যান্টিগা পাঠানো যায় তার তোড়জোড় শুরু করেছে ডোমিনিকা। ইতিমধ্যেই হীরে ব্যবসায়ীকে ফেরাতে অ্যান্টিগা সরকারকে চোকসির প্রত্যর্পণের যাবতীয় নথি পাঠানো হয়েছে ভারতের তরফে। জানা গিয়েছে ভারত থেকে একটি ব্যক্তিগত বিমান ডোমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। সেখানে মেহুলের বিষয়ে যাবতীয় নথি রয়েছে বলে খবর। তবে চোকসিকে আদৌও ভারতে প্রত্যাপর্ণ করানো হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

পিএনবি জালিয়াতি

পিএনবি জালিয়াতি

চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদী ভারতের পিএনবি ব্যাঙ্ক থেকে ১৩,৫০০ কোটি টাকার ঋণ নেন এবং তা ফেরত না দিয়েই বিদেশে পালিয়ে যান। ক্রমাগত জামিনের আবেদন খারিজের পর এখন লন্ডনের জেলেই দিন কাটছে নীরব মোদীর এবং ভারতে প্রত্যাবর্তন নিয়ে মামলা চলছে। অন্যদিকে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে অ্যান্টিগায় রয়েছেন চোকসি। ২০১৭ সাল থেকেই তিনি অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে ফেলেছেন। ২০১৮ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে উভয় প্রতারকই ভারত ছাড়ার পর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। দু'‌জনের বিরুদ্ধেই সিবিআই তদন্ত চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+