লজ্জা নেই, নেই কোনও কৃতজ্ঞতাও! ভারতের খেয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন ইউনূস

Pakistan-Bangladesh: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি। ইতিহাস-কৃতজ্ঞতা ভুলে পাকিস্তান প্রেমে পাগল অন্তবর্তী সরকারের উপদেষ্টা ইউনূস। গত কয়েকমাস আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও সেরেছেন। এরপর আরও কাছাকাছি এসেছে বাংলাদেশ এবং পাকিস্তান। জানা যাচ্ছে, চলতি বছরেই ঢাকায় পা রাখছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দার।

যা খবর আগামী এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন তাঁরা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত বিদেশসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন (Pakistan-Bangladesh) ।

Pakistan-Bangladesh

এমনকী আলাদা আলাদা ভাবেই স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও বিদেশসচিবের সঙ্গেও ওই পাক কূটনীতিক আলোচনা করেছেন জানা যাচ্ছে। দীর্ঘ বৈঠক হয়। আর সেই বৈঠকে ইসহাক দারের একটি চিঠি বাংলাদেশের বিদেশ সচিবের হাতে ইমরান আহমেদ সিদ্দিকি তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

যা বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা হয়েছে বলে খবর। ওই চিঠিতে কি লেখা আছে তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের বিষয়ে তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত এক যুগে পাকিস্তানের কোনও মন্ত্রী বাংলাদেশ সফর করেনি। সবশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। ফলে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে আশার আলো দেখছে সে দেশ। যদিও এই বিষয়ে ইউনূস সরকারের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

বলে রাখা প্রয়োজন, ৭১ এর পর প্রথম ইউনূসের হাত ধরে পাকিস্তান ফের বাংলাদেশের বুকে 'দাপট' বাড়াচ্ছে। গত কয়েকমাস আগেই পাক সেনাবাহিনীর আধিকারিকরা বাংলাদেশ ঘুরে গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই সফরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই শীর্ষ আধিকারিকরাও ছিলেন বলে খবর।

জানা যায়, আইএসআই আধিকারিকরা ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে বৈঠক সেরেছেন। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে ব্যবসায়ীক যোগাযোগ আরও মজবুত হচ্ছে। ইতিমধ্যে চাল নিয়ে বাংলাদেশের ভূখণ্ড ছুঁয়েছে পাকিস্তানের জাহাজ। কয়েক শতক পর প্রথম পাকিস্তানের চাল খাবেন ওপারের মানুষ।

এমনকী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে খুব শীঘ্রই বিমান যোগাযোগও শুরু হচ্ছে বলে খবর। ইউনূসের এই পাকিস্তান প্রেম চিন্তার কারণ ভারতের জন্য। পুরো পরিস্থিতির উপর কড়া নজর ভারত যে রাখছে তা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+