উত্তর মেসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫১, গুরুতর আহত ১০০ জন
উত্তর মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানিতে রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে খবর।
স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
যা জানা যাচ্ছে, কোচানির একটি নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ২টো ৩৫ মিনিট নাগাদ কনসার্ট চলছিল সেখানে। সেই কনসার্ট চলাকালীনই আতশবাজি জ্বালায় কিছু জন। আর সেই আতশবাজি থেকেই ছাদে আগুন ধরে যায় আচমকায়। আতশবাজি হওয়ায় অল্প সময়েই মধ্যেই আগুন ছড়িয়ে যায় সর্বত্র। হুড়োহুড়ি পড়ে যায় কনসার্টের মধ্যেই। আর তাতেই ভিতরে আটকা পড়ে প্রাণ হারান ৫১ জন। আর গুরুতর আহত হন প্রায় ১০০ জন।
তোশকোভস্কি জানান, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলার সময় কিছু তরুণ আতশবাজি ব্যবহার করলে ছাদে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে ক্লাবের ভেতরে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।
স্বাভাবিক ভাবেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে হাসপাতালে ভিড় জমতে থাকে নিহত ও আহতদের পরিবারের। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা কোচানির হাসপাতাল এবং শহরের সরকারি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন, তাদের প্রিয়জনদের খবর জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা।
পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, তবে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি এই ঘটনা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "এটি মেসিডোনিয়ার জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক দিন। এত তরুণের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। তাঁদের পরিবার এবং বন্ধুদের দুঃখের সীমা নেই"। তিনি আরও জানান, সরকার ও জনগণ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এবং যেকোনো ধরনের সহায়তা প্রদান করবে।
অন্যদিকে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তৃত তদন্ত শুরু করেছে প্রশাসন। এটি উত্তর মেসিডোনিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে জানা যাচ্ছে, যা গোটা দেশকে শোকস্তব্ধ করেছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications