পর পর ২ দিন ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই আস্বস্ত করল হাওয়া অফিস
পর পর ২ দিন তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১ এবং ৬.৫। কিন্তু এখনও কোনও রকম সুনামি সতর্কতা জারি করা হয়নি লয়ালটি দ্বীপে। নিউজিল্যান্ডের এই দ্বীপের কাছে পর পর ২ দিন ভূমিকম্প অনুভূত হয়েছে।
গতকাল দুপুর ২টো নাগাদ নিউজিল্যান্ডের লয়ালটি দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৪৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। তার ঠিক ১৮ মিনিট পরেই আবারও তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫।

সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগামী ২ দিন কোনও সুনামি সতর্কতা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও সাবধান থাকতে জুরি নেই ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। কী করে এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পর পর এই ধরনের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। আতঙ্ক বেড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যে। এখনও পর্যন্ত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
গত কয়েক মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার একাধিক দেশে তীব্র ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প এবং সুনামিতে প্রায় ২০০ জন মারা গিয়েছেন। সিরিয়া এবং তুরস্কের ভূমিকম্প ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। সেই পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারেননি বাসিন্দারা।
একের পর এক এই ভূমিকম্পের ঘটনা ভূগর্ভস্থ প্লেট পরিবর্তনের কারণে ঘটছে বলে জানিয়েছেন গবেষকরা। ভারতেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভারতেই গত কয়েক মাস ধরে পর পর ভূমিকম্পের ঘটনা ঘটেছে। পাকিস্তান, ইরাক,ইরান, দিল্লি, গুজরাত, থেকে উত্তর-পূর্বের অসম পর্যন্ত পর পর ভূমিকম্প হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications