Mamata Banerjee: শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে রনিল বিক্রমাসিংহের সঙ্গে কথা মমতার
গতকাল বিেদশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে তিনি গিয়েছেন স্পেনে। সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দুবাই বিমানবন্দরে নামতেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সঙ্গে। তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
দুবাই থেকে স্পেন উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী ফেসবুকে সেকথা শেয়ার করেছেন। রনিল বিক্রমসিংহের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দুবাই বিমানবন্দরে লাইঞ্জে যেেতই তাঁকে ডাকের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। বেশ কিছু সময় তাঁর সঙ্গে কথা হয়েছে রনিল বিক্রম সিংহের। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আজ মাদ্রিদে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর সেখানে শিল্পপতি এবং উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১২ দিনের সফরে বিদেশে গিয়েেছন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিনিয়োগ আনতেই তিনি বিদেশে গিয়েছেন বলে জানিয়েছেন। এর আগেও বিদেশ সফরে যাওয়ার কথা ছিল তাঁর কিন্তু বিদেশ মন্ত্রক তার অনুমতি দেয়নি। সেকারণে তিনি যেতে পারেননি।
স্পেন নাকি তাঁকে অনেকদিন ধরে আমন্ত্রণ জানিয়ে আসছিল কিন্তু তিনি যেতে পারেননি। প্রতিবারই বইমেলায় স্পেন আসে তাই তাঁরও যাওয়া উচিত। সেকারণেই তিনি যাচ্ছেন বলে জানিয়েছেন। সেখানে উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতার এই বিদেশ যাত্রা নিয়েও তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন , হাওলায় টাকা খাটাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications