করোনা ভাইরাস: তিন মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড-১৯ রোগী শনাক্ত

করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য জানাচ্ছে।

বিবিসি
BBC
বিবিসি

বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন ১,২৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

এ সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

গত তিনমাসের মধ্যে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম রোগী শনাক্ত হলো।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৭০২ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ ২,২৪৭ জন। এ নিয়ে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

লক্ষণ দেখা দিলে আলাদা থাকতে হবে কীভাবে

করোনাভাইরাস: ফুসফুস দীর্ঘমেয়াদে বিকল হতে পারে?

করোনাভাইরাস: স্বাদ-গন্ধ কমলেই রেড অ্যালার্ট

করোনাভাইরাস: সুস্থ হয়ে উঠতে কতদিন লাগে?

আপনার কি দ্বিতীয়বার কোভিড ১৯ সংক্রমণ হতে পারে?

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

Banner
BBC
Banner

বাংলাদেশে এখন প্রতি একশো'টি নমুনা পরীক্ষার মধ্যে কোভিড-১৯ শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ।

আর গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৮ টি। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১ জনের।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৯০ শতাংশ।

যারা এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ৩,৬৬১ জন আর না ১,০৪১ জন। পুরুষদের মৃত্যুর হার প্রায় ৭৭.৮৬ শতাংশ এবং নারীদের ২২.১৪ শতাংশ।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+