তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের মামলার বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায়ে বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায়ে বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১১ সালের ১৩ই অগাস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় দিয়েছে।
মামলার আসামী ঐ বাসের চালক জামির হোসেন এখন জামিনে মুক্ত আছেন।
ঐ দুর্ঘটনার পর বাংলাদেশে সড়কপথে নিরাপত্তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

Click it and Unblock the Notifications