ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার গুরুতর অভিযোগ নিয়ে সরব মার্কিন রাজনীতিকরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবার তদন্তের দাবি তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ১০০ জন সদস্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবার তদন্তের দাবি তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ১০০ জন সদস্য। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি নিঃসন্দেহে একটি বড় ঘটনা মার্কিন রাজনীতির ইতিহাসে। সদস্যরা এই নিয়ে মার্কিন লেজিসলেটিভ কর্তৃপক্ষের দ্বারা তদন্ত সংগঠিত করার দাবি জানিয়েছেন। বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক গোটা ঘটনাটি ঠিক কী।

মূল দাবি

মূল দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক উইমেনস ওয়ার্কিং গ্রুপের তরফে একটি চিঠি প্রকাশ করে জানানো হয়েছে যে সমস্ত মহিলা ডোলান্ড ট্রাম্পের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন , বা নিগৃহিতা হয়েছেন তাঁরা যাতে ন্যায় বিচার পান তার ব্যবস্থা হোক।

মহিলাদের অভিযোগ

মহিলাদের অভিযোগ

উইমেনস ওয়ার্কিং গ্রুপের চিঠিতে জানানো হয়েছে প্রায় ১৭ জন মহিলার সঙ্গে অশালীনভাবে যৌন আচরণ করেছেন ট্রাম্প। কাউকো জোর করে চুম্বন করা থেকে গায়ে অশালীনভাবে ছোঁয়া , সমস্তরকমের অভিযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

ট্রাম্পের সাংবাদিক হেনস্থা

ট্রাম্পের সাংবাদিক হেনস্থা

২০০৫ সালে ট্রাম্পের তৃতীয় বিয়ের বিবাহ বার্ষিকীর খবর করার সময়ে নাতাশা স্টয়নফ নামের এক সাংবাদিককে জোর করে ট্রাম্প চুম্বন করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। তবে ট্রাম্প পরবর্তীকালে প্রশ্ন তোলেন যদি সেরকম ঘটনা ঘটেই থাকে তাহলে সেই কথা নিজের রিপোর্টে কেন লেখেননি নাতাশা? এছাড়াও গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিকও ট্রাম্পের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন। এ নিয়ে তিনি ট্রাম্পের বিরুদ্ধে 'ল স্যুট' ও করেন। তবে তা কোর্টের বাইরেই মীমাংসিত হয় বলে খবর।

অভিযোগ অস্বীকার করে ট্রাম্প

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি টুইট করে মঙ্গলবারই গোটা ঘটনাকে 'ফেক নিউজ' বা ভুয়ো খবর বলে দাবি করেন।

অভিযোগর উৎস 'মি টু'

অভিযোগর উৎস 'মি টু'

মার্কিন যুক্তরাষ্ট্রে হলিউড প্রযোজক হার্ভ উইনস্টনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র কের বিভিন্ন মহিলা হার্ভের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। সেই সূত্র ধরেই মার্কিন ডেমোক্রেটিক দলের সদস্যরা এই তদন্তের দাবি তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+