পাকিস্তানের মীরপুরে জলে অত্যাধুনিক জঙ্গি প্রশিক্ষণ শিবির! লস্কর-বাহিনীর অন্দরে কী ঘটছে?
পাকিস্তানের মাটিতে বালাকোটের জঙ্গি ঘাঁটি কার্যত গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। ২০১৯ ফেব্রুয়ারিতে ভারতের সেই সার্জিক্যাল স্ট্রাইক ২.০ এর পর ফের একবার পাকিস্তানের জঙ্গি শিবিরগুলি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। পাকিস্তানের মীরপুর ও শিয়ালকোটে লস্কর -ই তৈবার জঙ্গি শিবির নিয়েও উঠে আসছে একাধিক তথ্য়।

মীরপুর, শিয়ালকোটের ক্যাম্পে কী ঘটছে?
পাকিস্তানের মীরপুরের মঙ্গলাতে লস্কর-ই-তৈবার ক্যাম্প ফের একবার সক্রিয় হতে শুরু করেছে। সেখানে জলাভূমিতে তথা জলের মধ্যে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। শুঝু তাই নয়, শিয়ালকোটের হেড মার্শল এলাকাতেও এরকম জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত , এই শিবিরগুলিতে আগেও পাকিস্তানে কার্যকরি ছিল। তবে মাঝের কিছুটা সময় বন্ধ ছিল এই জঙ্গি শিবিরগুলি।

কেন বন্ধ করা হয়েছিল জঙ্গি শিবিরগুলি
জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও পাকিস্তান সেনার সমর্থনপুষ্ট হয়ে সেদেশে জাঁকিয়ে বসেছিল এই ক্যাম্পগুলি। কিন্তু এরপর লস্কর প্রধান হাফিজ সইদের ওপর আন্তর্জাতিক মহলের কড়া দৃষ্টি পড়ায় ক্যাম্পগুলি বন্ধ করতে শুরু করে ইসলামাবাদ।

জঙ্গি শিবিরে লোক নিয়োগ
সূত্রের দাবি, পাকিস্তানের সোয়াত উপত্যকা, পেশাওায়ার, কোয়েট্টা এলাকায় উপজাতি অধ্যুষিত অঞ্চলের থেকে জঙ্গিশিবিরে নিয়োগের কাজ শুরু করেছে লস্কর। মূলত আফগান-পাকিস্তান সীমান্ত থেকে নেওয়া হচ্ছে জঙ্গিদের।

কন্ট্রোল রুমের নাম 'কাশ্মীরি জেহাদ'
কাশ্মীর থেকে ৩৭০ ধারা দিল্লি তুলে নিতেই পাকিস্তানের বুকে জঙ্গি কার্যকলাপ ব্যাপক আকার নিয়েছে। সূত্রের দাবি, প্রতি সপ্তাহে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আইএসআইয়ের সঙ্গে বৈঠকে বসছে জঙ্গি শিবিরের নেতারা। আর এই আলোচনার কন্ট্রোল রুমের নাম দেওয়া হয়েছে 'কাশ্মীরি জেহাদ'।

জঙ্গিদের সেনার পোশাক
ভারত সীমান্তে পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে , তা আ্ন্তর্জাতিক মহলের নজর এড়াতে সচেষ্ট হয়েছে ইসলামাবাদ। আর সেই কারণেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেনার পোশাকে জঙ্গিদের সাজিয়ে রাখা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications