উহানে বন্ধ সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল! এলাকা ছাড়লেন স্বাস্থ্যকর্মীরা

উহানে বন্ধ সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল! এলাকা ছাড়লেন স্বাস্থ্যকর্মীরা

করোনা ভাইরাসের সংক্রমণে চিনে সব থেকে ক্ষতিগ্রস্ত ছিল উহান। সেই উহানে বুধবার বন্ধ করে দেওয়া হল সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল। ফেব্রুয়ারিতে সেই হাসপাতাল তৈরি করা হয়েছিল। পাশাপাশি এই হাসপাতালে কাজ করতে আসা প্রায় হাজার খানেক স্বাস্থ্যকর্মীদের শেষ দলচি এদিন উহান ছেড়ে গিয়েছেন।

থান্ডার গড মাউন্টেন হাসপাতাল

থান্ডার গড মাউন্টেন হাসপাতাল

চিনের হুবেই প্রদেশের রাজধানী হল উহান। ফেব্রুয়ারিতে সেখানেই এই হাসপাতাল তৈরি করা হয়েছিল। করোনা ভাইরাসে অসুস্থদের চিকিৎসার জন্য রেকর্ড ১০ দিন সময়ে সেই হাসপাতাল তৈরি করা হয়েছিল। এদিন বন্ধ হাওয়া হাসপাতালটি ১০০০ বেডের। উহানে এরকম আরেকটি হাসপাতাল তৈরি করা হয়েছিল।

 বন্ধ করে দেওয়া হয়েছে বাকি অস্থায়ী হাসপাতালগুলিও

বন্ধ করে দেওয়া হয়েছে বাকি অস্থায়ী হাসপাতালগুলিও

এই দুই হাসপাতাল ছাড়াও চিন আরও ১৪ টি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিল। এর সবগুলিই সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এইসব হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও, চিনে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

উহানে লকডাউন ছিল ৭৭ দিনের

উহানে লকডাউন ছিল ৭৭ দিনের

চিন প্রশাসনের তরফে হুবেই প্রদেশের জন্য ৪২ হাজার চিকিৎসাকর্মী মোতায়েন করা হয়েছিল। উহানে লকডাউন শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। আর সেই লকডাউন তুলে নেওয়া হয় ৮ এপ্রিল। চিনে প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

চিন-রাশিয়া সীমান্তে বাড়ছে সংক্রমণ

চিন-রাশিয়া সীমান্তে বাড়ছে সংক্রমণ

চিনের উত্তর পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় স্থানীয়ভাবে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। চিন রাশিয়া সীমান্তের সুইফেন শহর অপর একটি উহান হয়ে উঠতে পারে বলে মনে করছেন কেউ কেউ। যার জেরে রাশিয়া ছাড়তে শুরু করেছে চিনের বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+