Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাহাড় প্রমাণ জঞ্জালের স্তূপে ধস, মৃত ৪৬ , ভেঙে চুরমার ১২ টি বাড়ি

থিওপিয়ার সবচেয়ে বড় জঞ্জালের স্তূপে ধসে চাপা পড়ে প্রাণ হারালেন ৪৬ জন। ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার অদ্দিস আবাবা এলাকার জঞ্জালের স্তূপে। প্রায় ৩০ হেক্টর জমি জুড়ে এই জঞ্জালের স্তূপটি রয়েছে।

অদ্দিস আবাবা, ১৩ মার্চ : ইথিওপিয়ার সবচেয়ে বড় জঞ্জালের স্তূপের ধসে চাপা পড়ে প্রাণ হারালেন ৪৬ জন। ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার অদ্দিস আবাবা এলাকার একটি জঞ্জালের স্তূপে। ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায় ১২ টি বাড়ি। প্রায় ৩০ হেক্টর জমি জুড়ে এই জঞ্জালের স্তূপটি রয়েছে ।

স্থানীয় এক বায়োগ্যাস প্ল্যান্টকেই এই ঘটনার জন্য দায়ি করা হচ্ছে। সেখানের অবর্জনা জড়ো হয়েই এই দুর্ঘটনা ঘটে যায় বলে জানা গিয়েছে। এক সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে এই জঞ্জালের স্তূপের ধসে চাপা পড়ে গিয়েছে এলাকার প্রায় ডজন খানেক বাড়ি।

পাহাড় প্রমাণ জঞ্জালের স্তূপে ধস, মৃত ৪৬ , ভেঙে চুরমার ১২ টি বাড়ি

আদ্দিস আবাবা শহরের প্রশাসনের সূত্রে দাবি করা হয়েছে , মৃত ৪৬ জনের মধ্যে ১৪ জন শিশু ও ৩২ জন মহিলা রয়েছেন। মৃতদের মধ্যে সকলেই জঞ্জাল স্তূপিকৃত এলাকায় জমি জবরদখল করে বাড়ি তৈরি করে বসবাস করছিল ।

প্রত্যক্ষদর্শীদের মতে ধসের সময় ব্যাপক জোরে আওয়াজ শোনা যায় বলে খবর। আওয়াজ পেয়ে যখন তাঁরা বাইরে বেরোন, দেখতে পান প্রবল বেগে টর্নেডোর মতো ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তাঁদের মতে, ৩ মিনিটের মাথায় এই দুর্যোগ সমস্ত কিছু তছনছ করে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+