২১ মাস বাদে মা ও স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাক জেলবন্দি কুলভূষণের, মাঝে রইল কাচের দেওয়াল
২১ মাসের অপেক্ষা পেরিয়ে এল সেই বহু প্রতিক্ষিত মুহুর্ত। পাকিস্তানি জেলে বন্দি প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ জাদব দেখা পেলেন নিজের মা ও স্ত্রীর।
২১ মাসের অপেক্ষা পেরিয়ে এল সেই বহু প্রতিক্ষিত মুহুর্ত। পাকিস্তানি জেলে বন্দি প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদব দেখা পেলেন নিজের মা ও স্ত্রীর। পাকিস্তানের বিদশমন্ত্রীর দফতরে কুলভূষণ যাদব ৩০ মিনিটের জন্য কথা বলার সুযোগ পান স্ত্রী চেতনা ও মা অবন্তীর সঙ্গে। এদিনের সাক্ষাতের জন্য কুলভূষণের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তান বিদেশমন্ত্রীর দফতরে যান । সঙ্গে ছিলেন ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কয়েকজন আধিকারিক।

মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণের এই বৈঠকে ,একে অপরের চোখাচুখি হল বটে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারলেন না। কারণ কুলভূষণ ও তাঁর মা-স্ত্রীর সাক্ষাতের মাঝে ছিল কাচের স্বচ্ছ দেওয়াল। তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেন ইন্টারকমে। এই সাক্ষাৎ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ইসলামাবাদে। বিদেশমন্ত্রকের দফতরের সামনে মোতায়েন করা হয় শার্পশ্যুটারের দল। মোতায়েন ছিল পাক অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড।
Wife & mother of #KulbhushanJadhav meet him at Pakistan Foreign Affairs Ministry in Islamabad: Pakistan media pic.twitter.com/A8y0whwpAF
— ANI (@ANI) December 25, 2017
Islamabad: Wife & mother of #KulbhushanJadhav at Pakistan Foreign Affairs Ministry. pic.twitter.com/8YrqNABhrM
— ANI (@ANI) December 25, 2017
এই বৈঠকে কুলভূষণের বেশ কিছু ছবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। বেশ কিছু ছবিতে কুলভূষণের ঘাড়ের দিকে ও কানে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। যা নিয়ে পাক জেলে কুলভূষণের ওপর চরম অত্যাচারের অভিযোগ উঠছে।
এর আগে, পাকিস্তানের বিদেশমন্ত্রী খওজা আসিফ জানিয়েছিলেন, কুলভূষণের সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের সময় উপস্থিত থাকতে পারবেন ভারতীয় রাষ্ট্রদূতাবাসের কর্মীরা। সেইসঙ্গে ভারতকে কার্যত কটাক্ষের সুরে আসিফ জানান, ' পাকিস্তানের জায়গায় ভারত থাকলে এই সাক্ষাতের অনুমতি দিত না।' যদিও নয়াদিল্লি এই সাক্ষাৎকে রাষ্ট্রদূতের সঙ্গে কুলভূষণের বিশেষ সাক্ষাৎ হিসাবে দেখছে না।
#KulbhushanJadhav's mother and his wife at Pakistan Foreign Affairs Ministry in Islamabad after their meeting with him ended. Deputy High Commissioner JP Singh also present. pic.twitter.com/kpWP7VVUzm
— ANI (@ANI) December 25, 2017
উল্লেখ্য, ভারতীয় নৌসেনার এই প্রাক্তন অফিসারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে পাকিস্তান। পাক আদালতে তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়। তারপর ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে নানা লড়াইয়ের পর আপাতত কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত ।












Click it and Unblock the Notifications