ফ্রান্সে ফিরল আতঙ্ক, মার্সেইয়ে ছুরি নিয়ে ট্রেনে হামলা, নিহত ২
মার্সেইয়ে সেন্ট চার্লস ট্রেন স্টেশনে দুই রেলযাত্রীকে ছুরি মেরে হত্যা করল এক ব্যক্তি।
ফ্রান্সে ফের ফিরল আতঙ্কের পরিবেশ। মার্সেইয়ে সেন্ট চার্লস ট্রেন স্টেশনে দুই রেলযাত্রীকে ছুরি মেরে হত্যা করল এক ব্যক্তি। ঘটনার পর নিরাপত্তারক্ষীদের গুলিতে আততায়ীও নিকেশ হয়েছে বলে খবর।

এদিন দিনের ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটেছে। সেন্ট চার্লস স্টেশনে এই মুহূর্তে পুলিশি টহল চলছে। ঘটনার সময়ে বন্দুকের গুলির শব্দও শোনা গিয়েছে বলে অনেকে জানিয়েছে। গোটা এলাকা সেজন্য ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
সেনার গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুজনকে ছুরি মারার আগে আততায়ী 'আল্লাহু আকবর' বলে চিৎকার করে বলেও স্থানীয় সূত্রে খবর। পাশাপাশি পুলিশ স্থানীয়দের আপাতত এই স্টেশন এলাকা থেকে দূরে থাকতে বলেছে।
ফ্রান্সে সেই ২০১৫ সাল থেকেই একেরপর এক হামলা হয়ে চলেছে। শার্লে হেবদো সাপ্তাহিকের অফিসে হামলার পর প্যারিসে, নিসে হামলার অন্ত নেই। এই সময়ের মধ্যে ফ্রান্সে হামলার কারণে অন্ত ২৩৯ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে সেদেশের প্রশাসন জানিয়েছে।












Click it and Unblock the Notifications