মিউনিখে রেল স্টেশনে ছুরি নিয়ে হামলা, নাশকতার আতঙ্ক ফিরল ইউরোপে
বায়ার্নের মিউনিখ শহরের রেল স্টেশনের ভিতর ছুরি নিয়ে হামলা চালাল উন্মত্ত ব্যক্তি।
জার্মানির বায়ার্নের মিউনিখ শহরের রেল স্টেশনের ভিতর ছুরি নিয়ে হামলা চালাল উন্মত্ত ব্যক্তি। ঘটনার বেশ কয়েকজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মাটির নিচে পাতালের রেল স্টেশনে হামলাটি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে জার্মান পুলিশ।

পুলিশ জানিয়েছে, মিউনিখের রোসেনহেইমার স্টেশনে স্থানীয় সময় সকালে ছুরি চালনার ঘটনা ঘটেছে। খবর পেয়েছে স্টেশন চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
মিউনিখ পুলিশ টুইট করে জানিয়েছে, উন্মত্ত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। সকলে নিরাপদ আশ্রয়ে থাকুন। প্রয়োজন না পড়লে আপাতত বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
রোসেনহেইমার স্টেশনের বাইরে কড়া নিরাপত্তা রয়েছে। আহকদের নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তের বয়স বছর ৪০ বলে পুলিশ বর্ণনা করেছে। তার পরনে সবুজ রঙের জ্যাকেট ছিল। তাকে ধরতে তন্ন তন্ন করে এলাকা চষে ফেলছে পুলিশ।












Click it and Unblock the Notifications