পবিত্র পাহাড়ে একা কিম, জল্পনা বাড়াচ্ছে নতুন কোনও বড় সিদ্ধান্তের
ফের বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে উত্তর কোরিয়া। তারই ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের একাকী পবিত্র পাহাড়ে সফর। গত কাল থেকেই উত্তর কোরিয়ায় সব সরকারি সংবাদ পত্রে ঘোরা ফেরা করছে কিম জং উনে
ফের বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে উত্তর কোরিয়া। তারই ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের একাকী পবিত্র পাহাড়ে সফর। গত কাল থেকেই উত্তর কোরিয়ায় সব সরকারি সংবাদ পত্রে ঘোরা ফেরা করছে কিম জং উনের একক মাউন্ট মিকটু সফর। সাদা ঘোড়ায় সওয়ার কিমের সেই ছবি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ফের কোনও বড় পদক্ষেপ করতে চলেছেন কিম। উত্তর কোরিয়ার তুষাবৃত্ত মাউন্ট মিকটুকে পবিত্র পাহার হিসেবেই বিবেচনা করে সেদেশের বাসিন্দারা। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে যান কিম।

তাই এবারও সেই রকমই কিছু ঘটতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। উত্তর কোরিয়ার এক বিশেষজ্ঞ দাবি করেছেন কিমের এই পবিত্র পাহাড়ে একা সফর বড় কোনও সামরিক সিদ্ধান্তের ইঙ্গিত। বড় কিছু ঘটতে চলেছে ২০২০ সালে।
মনে করা হচ্ছে মার্কিন অবরোধ কাটিয়ে ওঠার লড়াইয়ে নামতে চলেছেন তিনি। ডিসেম্বরের মধ্যেই আমেরিকা মধ্যস্থতার সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব পাঠিয়েছে উত্তর কোরিয়ার কাছে। সেটা নিয়েই বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন কিম। এমনই মনে করা হচ্ছে। কারণ মার্কিন অবরোধের কারণে চরম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে উত্তর কোরিয়াকে। জি-৭ সামিটে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম উত্তর কোরিয়ার সিমান্তে পা রেখেছিলেন। তাই নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। তার পরেই কিমের এই পবিত্র পাহার সফর ইঙ্গিত িদচ্ছে বড় কোনও লড়াইয়ের।
সাধারণত বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আসেই কিম সেখানে গিয়ে থাকেন। এর আগে ২০১৩ সালে নিজের কাকাকে হত্যা করার আগে সেখানে গিয়েছিলেন কিম। তারপরে ২০১৮ সালে সিওল এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতির আলোচনা চালানোর আগেও সেখানে গিয়েছিলেন কিম।












Click it and Unblock the Notifications