কেরলের বন্যা নিয়ে অসম্মানজনক মন্তব্য! বিদেশে চাকরি খোয়ালেন রাজ্যের যুবক
কেরলের বন্যা দুর্গতদের নিয়ে অসংবেদনশীল মন্তব্যের জেরে চাকরি খোয়ালেন ওমানে চাকরিরত কেরলের এক যুবক। নাম রাহুল চেরু পালায়াট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি এই অসংবেদনশীল মন্তব্য করেন বলে জানা গিয়েছে।
কেরলের বন্যা দুর্গতদের নিয়ে অসংবেদনশীল মন্তব্যের জেরে চাকরি খোয়ালেন ওমানে চাকরিরত কেরলের এক যুবক। নাম রাহুল চেরু পালায়াট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি এই অসংবেদনশীল মন্তব্য করেন বলে জানা গিয়েছে।

ওমানের লুলু গ্রুপ ইন্টারন্যাশনালে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন রাহুল চেরু পালায়াট্টু। তিনি ফেসবুকে কেরলের বন্যা দুর্গতদের স্যানিটেশনের প্রয়োজনীয়তা নিয়ে মজা করেছিলেন। এরপর রবিবার তাঁকে বরখাস্তের চিঠি ধরানো হয়।

এদিকে ফেসবুকে নিজের মন্তব্যে জেরে রাহুল ক্ষমাও চেয়েছেন। পোস্ট করা ভিডিও-তে তিনি বলেছেন, তিনি যে কাজ করেছেন তার জন্য দুঃখিত। যে সময় তিনি পোস্টটি করেছিলেন, সেই সময় নেশাগ্রস্ত থাকায় নিজের ভুল বুঝতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
লুলু গ্রুপের চিফ কমিউনিকেশন অফিসার ভি নন্দকুমার জানিয়েছেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে এই ধরনের ঘটনায় সমাজের কাছে বার্তা যায়। তাদের সংস্থা মানবিক মূল্যবোধ ও সর্বোচ্চ নৈতিকতার ওপরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন তিনি।
জানা গিয়েছে লুলু গ্রুপের মালিক এমএ ইউসুফ আলি আদতে কেরলেরই বাসিন্দা। তিনি নিজেও বন্যা ত্রাণে বড় অঙ্কের টাকা সাহায্য করেছেন।
সংযুক্ত আরব আমীরশাহি সরকার শনিবার কেরলের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি কমিটি গঠন করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications