US President Election: কমলা হ্যারিসকে হারানো অনেক সহজ! কেন এমন বললেন ডোনাল্ড ট্রাম্প?
US President Election: জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে হারানো অনেক বেশি সহজ! মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন জো বাইডেন (Joe Biden)। ডেমোক্রেটদের তরফে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) নামে সমর্থন জানিয়েছেন। এরপরেই আমেরিকার রাজনীতিতে কার্যত নয়া মোড়।
যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প (Former President Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) ফের একবার ময়দানে নেমেছেন তিনি। জোর লড়াই'য়ের ইঙ্গিত। এর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনের সরে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বিডেন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ছিলেন না।

এমনকি আমেরিকার মানুষের সেবা করার যোগ্যও নন। শুধুমাত্র মিথ্যা, ভুয়া খবর বলার মাধ্যমে রাষ্ট্রপতি পদ লাভ করেন বলে দাবি ট্রাম্পের। শুধু তাই নয়, তিনি আরও বলেন, দেশের মানুষ ওনাকে চিনে গিয়েছেন। দেশ এবং দেশের মানুষের জন্য কী করেছেন তা সবাই বুঝতে পারছেন বলেও এদিন বাইডনকে কড়া ভাষায় আক্রমণ শানান
রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী (Republican presidential candidate) হিসাবে আরও বলেন, লক্ষ লক্ষ মানুষ আমাদের সীমান্ত দিয়ে আসছে, সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রণহীন। ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু খুব শীঘ্রই সব ঠিক করে দেওয়ার কথা বলেন। শুধু তাই নয়, আমেরিকাকে ফের একবার শীর্ষে পৌঁছে দেওয়ার কথাও জানান সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি।
বাইডেনের পাশাপাশি কমলা হ্যারিসকে আক্রমণ শানান। বলেন, নভেম্বরের নির্বাচনে (US President Election) ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনকে হারানোর চেয়ে সহজ হবে।
যদিও পাল্টা একজোট হয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই'য়ের কথা জানিয়েছেন কমলা হ্যারিস। রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর পরেই নির্বাচনে কমলাকে এগিয়ে দেন বাইডেন। এরপরেই মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা ঝড়ে পড়ে হ্যারিসের বক্তব্যে। এক বার্তায় তিনি জানান, ডেমোক্রেটদের এবং গোটা দেশকে একজোট করার কাজ চালিয়ে যাব।
এজন্য সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার কথাও জানান আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প এবং ওনার চরম প্রোজেক্ট ২০২৫-কে হারাতে সম্পূর্ণ শক্তি লাগানোর কথাও শোনা গিয়েছে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসের (Kamala Harris) বক্তব্যে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications