Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কমলা হ্যারিসের হাতে ক্ষমতা হস্তান্তর করছেন রাষ্ট্রপতি জো বাইডেন! কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সাময়িক ভাবে মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস। কিছুদিনের জন্যে কমলা হ্যারিসের কাছে ক্ষমতান্তর হস্তান্তর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার মানুষের বিপুল রায়ে

সাময়িক ভাবে মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস। কিছুদিনের জন্যে কমলা হ্যারিসের কাছে ক্ষমতান্তর হস্তান্তর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার মানুষের বিপুল রায়ে ধরাশায়ী হন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় আসেন জো বাইডেন। বিশ্বের অন্যতম শক্তিধর দেশের ভাইস প্রেসিডেন্ট পদে বসেন কমলা। তবে আগামী কয়েকদিনের জন্যে মার্কিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে দেওয়া সমস্ত ক্ষমতা কমলা হ্যারিসের কাছে থাকবে। হঠাত কোনও পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রপতির মতোই কমলা হ্যারিসও ওই সমস্ত শক্তির ব্যবহার করতে পারবে।

কমলা হ্যারিসকে কেন ক্ষমতা দেওয়া হচ্ছে

কমলা হ্যারিসকে কেন ক্ষমতা দেওয়া হচ্ছে

রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, জো বাইডেন কলোনস্কোপির জন্যে এনেস্তেশিয়া নিতে চলেছেন। ফলে সাধারণ অবস্থায় থাকতে পারবেন তিনি। মার্কিন সংবিধান অনুযায়ী দায়িত্ব ভাগ করা যায়। আর সেই কারনেই তাঁর অনুপস্থিতিতে যাতে দেশ চলতে পারে সেই কারনে কমলা হ্যারিসকে দায়িত্ব দিতে চলেছেন জো বাইডেন। মার্কিন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতিকেই দেশের সবোর্চ কমান্ডার মানা হয়।

কি বলছে হোয়াইট হাউস

কি বলছে হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সচিব জন সাকি জানিয়েছেন, রাষ্ট্রপতি জো বাইডেন শুক্রবার উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অবস্থায় চিকিতসার জন্যে ভর্তি হবেন জো বাইডেন। মিস্টার প্রেসিডেন্টের প্রত্যেক বছর কলোনস্কপি করার প্রয়োজন হয়ে থাকে। সংবিধান অনুযায়ীই দায়িত্ব কমলা হ্যারিসকে দিয়ে যাচ্ছেন জো বাইডেন। আর এই সময় কমলা হ্যারিস হোয়াইট হাউসে বাইডেনের অফিসে বসেই কাজ সামলাবেন।

আমেরিকাতে আগেও ক্ষমতার হস্তান্তর হয়েছে

আমেরিকাতে আগেও ক্ষমতার হস্তান্তর হয়েছে

আমেরিকার ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটছে না। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতার হস্তান্তর করেছে। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডাবলু বুশ ২০০২ সালে এবং ২০০৭ সালে কলোনস্কোপি করতে গিয়েছিলেন। আর সেই সময়ে তৎকালীন উপ রাষ্ট্রপতির হাতে ক্ষমতার হস্তান্তর করে গিয়েছিলেন বুশ।

নিউক্লিয়ার ফুটবল হ্যারিসের কাছে থাকবে

নিউক্লিয়ার ফুটবল হ্যারিসের কাছে থাকবে

জানা যাচ্ছে, বাইডেনের অনুপস্থিতিতে আমেরিকার নিউক্লিয়ার ফুটবল উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের হাতেই থাকবে। আমেরিকার উপর যদি কোনও পরমানু হামলার চেষ্টা হয় কিংবা কোনও সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয় তাহলে কমলা হ্যারিসের হাতে থাকা এই ক্ষমতার প্রয়োগ করতে পারবেন। আমেরিকার রাষ্ট্রপতির কাছে সবসময় একটা কালো রঙয়ের সুটকেস থাকে। এতে যুদ্ধের কৌশল, হামলাতে সবুজ সঙ্কেত দেওয়ার কপমিউটার কোড-কমিউনিকেশন ডিভাইস থাকে। এর ওজন অন্তত ২০ কিলো হয়ে থাকে। অনেকে এঁকে নিউক্লিয়ার ফুটবলে বলে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+