কাশ্মীর অশান্ত করতে গোপনে জঈশ প্রধান জঙ্গি মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছে পাকিস্তান
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই সপ্তাহে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এই সপ্তাহে। তার আগে জইশ-ই-মহম্মদ জঙ্গি মৌলানা মাসুদ আজহারকে জম্মু-কাশ্মীর অশান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে কাশ্মীর অশান্ত সেটা রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে সারা বিশ্বের কাছে পাকিস্তান তুলে ধরতে পারে। এমনটাই জানিয়েছেন ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন সিনিয়র আধিকারিক।

আজহারকে ছেড়েছে পাকিস্তান
ভারতীয় গোয়েন্দা সূত্র মোতাবেক, মাসুদ আজহারকে পাকিস্তানের তরফে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তাকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে। অর্থাৎ পাকিস্তান সরকারের মদতে কাশ্মীর অশান্ত করার খেলায় নেমে পড়েছে আজহার।

কাশ্মীর অশান্ত করার ছক
ঘটনা হল, পাকিস্তান নেতাদের অনেককেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য আটকে রেখেছিল পাকিস্তান। তবে সেটা যে একেবারেই লোক দেখানো তা স্পষ্ট হয়ে গেল। এই আজহারের নেতৃত্বেই কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়ে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে শহিদ করা হয়। তারপরে পাল্টা ভারত বালাকোট হামলা চালায়।

বারবার ভারতকে আক্রমণের ছক
ভারতের বারংবার দাবির পর রাষ্ট্রপুঞ্জ মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। এবং আর্থিক অনুদান বন্ধের ভয়ে পাকিস্তান আজহারকে নিয়ন্ত্রণে রেখেছিল। তবে কাশ্মীরকে সামনে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। যাতে সে ফের একবার ভারতবিরোধী কার্যকলাপ করতে পারে।












Click it and Unblock the Notifications