ভারত সফর বাতিল করলেন নরেন্দ্র মোদীর পরম বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কটা একটু বিশেষ। রাষ্ট্রপ্রধানের সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু বেশি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কটা একটু বিশেষ। রাষ্ট্রপ্রধানের সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু বেশি। সেকারণেই ফ্রেন্ডশিপ ডে-তে বিশেষ শুভেচ্ছাবার্তা আসে সুদূর ইজরায়েল থেকে। কিন্তু সেই পরম বন্ধুই ভারত সফর বাতিল করলেন। কেন এই সিদ্ধান্ত নেতানিয়াহুর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কেন সফর বাতিল
৯ সেপ্টেম্বর একদিনের ভারত সফরে আসার কথা ছিল ইজরােয়লের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। সূত্রের খবর সেই সফর বাতিল করা হয়েছে। কারণটা যদিও ইজরায়েলে রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত। কারণ ১৭ সেপ্টেম্বর ইজরায়েলে নির্বাচন। ভোেটর ঠিক আগেই দেশ ছাড়তে চান না নেতানিয়া হু। মোদীকে টেলিফোন করে সেকথা জানিয়েওছেন তিনি। মোদীও তাতে সম্মতি জানিয়েছেন।

এই নিয়ে দ্বিতীবার সফর বাতিল
যদিও এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর বাতিল করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এর আগে এপ্রিল মাসে ভারত সফরে আসার কথা ছিল তাঁর। কিন্তু তখনও ভোটের কারণে সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখতে বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছেটা বারবার দমিয়ে রাখতে হয়েছে তাঁকে। এবারও সেটাই করতে হল।

ইজরায়েলের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
এযাবত ইজরায়েলে এতোবছর কেউ রাজত্ব করেনি। নেতানিয়াহু ইজরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ে ফেলেছেন। গত নির্বাচনে তাঁর পার্টি ভোটের প্রচারে নেতানিয়া হুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ট্রাম্প এবং পুিটনের ছবির পোস্টার করে প্রচার চালিয়েছিল। কিন্তু এপ্রিলের ভোটে ৭৪-৪৫ আসনের ফলাফল হলেও জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন নেতািনয়াহু। তার জেরেই ৯ সেপ্টেম্বর এই পুনরায় ভোট করতে হচ্ছে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিলেন নেতানিয়াহু। তার আগে মোদী তেল আবিবে গিেয়ছেলেন ২০১৭ সালে। তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়।












Click it and Unblock the Notifications