Israel-Palestine Conflict: সাময়িক যুদ্ধ বিরতি বাড়ছে! সব বন্দিকে ছাড়াতে ইজরায়েলকে বড় শর্ত হামাসের
Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুপক্ষই এই যুদ্ধবিরতি আরও বাড়াতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। এই বুধবার যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে হামাস ১৬ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে। এরই মধ্যে হামাসের তরফে জানানো হয়েছে, তারা সব পণবন্দিকে মুক্তি দিতে তৈরি। তবে তার জন্য ইজরায়েলকে শর্ত মানতে হবে।
হামাসের কর্তা তথা গাজার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাসেম নইম দক্ষিণ আফ্রিকারয় বলেছেন, ইজরায়েল যদি তাদের হাতে বন্দি থাকা প্রায় সাত হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়, তাহলে তারা ইজরায়েলি সেনা-সহ সব বন্দিকে মুক্তি দিতে তৈরি। তিনি আরও বলেছেন, হামাস ইজরায়েলের সঙ্গে শত্রুতা বন্ধে কথা বলছে।

উল্লেখ করা যেতে পারে ইজরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ষাটজন ইজরায়েলি পণবন্দি এবং ১৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির আগে ইজরায়েল ও হামাস উভয়েই বলেছিল, তারা আবার যুদ্ধ শুরু করতে তৈরি।
তবে হামাসের এই ধরনের শর্ত প্রথম নয়। এর আগে হামাস ইজরাায়েলি সেনা গিলাদ শালিতের পরিবর্তে কয়েকশো ফিলিস্তিনির মুক্তির বন্দোবস্ত করেছিল। প্রকাশিত খবর অনুযায়ী, ইজরায়েলের কারাগারে সাত হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে। যাদের বেশিরভাগই হামাস সদস্য।
এখানে উল্লেখ করা প্রয়োজন, হামাসের যোদ্ধারা এই বছরের সাতই অক্টোবর ইজরায়েল আক্রমণ করে। সেই আক্রমণে প্রায় বারোশো ইজরায়েলির মৃত্যু হয়। হামাস সেই সময় প্রায় আড়াইশোজনকে পণবন্দি করে। পাল্টা ইজরায়েল গাজায় হামলা চালায়। সেই হামলায় এখনও পর্যন্ত পনেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইজরায়েল ও হামাস বৃহস্পতিবার তাদের ছদিনের যুদ্ধবিরতি আরও অন্তত একদিন বৃদ্ধি করতে সম্মত হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে প্রকাশিত এক বিবৃতিতে ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে, পণবন্দিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে অপারেশনাল যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।
কাতারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। শত্রুতা বন্ধ করা এবং মানবিক সাহায্য পৌঁছে দিতে শর্তগুলি একই রকম রয়েছে। হামাস বুধবার ৩০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১৬ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, ইজরায়েলকে চুক্তির শর্ত অনুযায়ী, কয়েকদিন আগে মহিলা ও শিশুদের একটি তালিকা দেওয়া হয়েছিল। সেই কারণে এই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications