Israel-Palestine Conflict: ফিলিস্তিনিদের পাশে নেই প্রতিবেশী মুসলিম দেশ! সমস্যা আরও বৃদ্ধির পূর্বাভাস
Israel-Palestine Conflict: হামাস ইজরায়েলের ওপরে হামলা চালানোর যুদ্ধ বেধেছে মধ্য প্রাচ্যে। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা নতুন সংস্যার সম্মুখীন হচ্ছেন। ইজরায়েলের হামলা থেকে বাঁচতে তারা কোথায় যাবেন জানেন না। এঁদের বেশিরভাগই এই যুদ্ধে হামাসের সঙ্গে নেই এবং শান্তিতে জীবনযাপন করতে চান।
এই পরিস্থিতিতে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে শরণার্থীদের জর্ডন ও মিশরে প্রবেশ করতে দেওয়া হবে না। জর্ডনের রাজা জার্মানিতে একথা বলেছেন। সেখানে তিনি জার্মান চ্যান্সেলার ওলাফ স্লোলজের সঙ্গে দেখা করার পরে সাংবাদিক সম্মেলন করেন।

জর্ডনের রাজা বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য লাল রেখা টানা হয়েছে। শরণার্থীদের জর্ডন বা মিশরে আসতে দেওয়া হবে না। তিনি মনে করেন, শরণার্থীদের জর্ডন কিংবা মিশরে পাঠানো একটি ষড়যন্ত্র। তিনি বলেছেন, শরণার্থীদের যদি মানবিক কারণে কোথাও রাখতে হয়, তাহলে তাদের গাজা বা পশ্চিম তীরে কোথাও রাখা যেতে পারে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গাজা প্রধানত দুইভাগে বিভক্ত। কয়েকদিন আগে ইজরায়েল ফিলিস্তিনি জনগণকে উত্তর গাজা খালি করতে আল্টিমেটাম দিয়েছিল। এজন্য যুদ্ধ বিমান থেকে প্রচারপত্রও ওড়ানো হয়েছে।
ইজরায়েল বিশ্বাস করে যে হামাস যোদ্ধারা উত্তর গাজাতেই সক্রিয়। এরাই ৭ অক্টোবর শনিবার ইজরায়েলে প্রবেশ করে আক্রমণ চালায়। যার জেরে প্রায় ১৪০০ ইজরায়েলির প্রাণ যায়। তাই ইজরায়েল উত্তর গাজাকেই টার্গেট করেছে প্রথমে। সেখানে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু এমন ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হামাস যোদ্ধারা সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে দিচ্ছে না।
ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরে মনে করা হচ্ছে, যারা দক্ষিণ গাজায় জায়গা পাবে না, তারা জর্ডন, মিশর, লেবাননের মতো আপশাপেশর দেশে চলে যেতে পারেন। যা নিয়ে দেশগুলির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, তাদের দেশের ১৪০০ জনকে হত্যা করা ছাড়াও প্রায় ২০০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছে হামাস জঙ্গিরা।












Click it and Unblock the Notifications