Israel-Palestine Conflict: হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ!ফের ইজরায়েলি হামলায় গাজায় মৃত অন্তত ১৭৫
Israel-Palestine Conflict: শুক্রবার এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরেই গাজা উপত্যকা জুড়ে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। ওই হামলায় কমপক্ষে ১৭৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইজরায়ের জানিয়েছে, তারা হাসামের অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এদিকে পাল্টা হামাস জঙ্গিরা ইজরায়েলে রকেট হামলা চানায়। পাশাপাশি লেবাননের সঙ্গে ইজরায়েল সীমান্তে ইজরায়েল ও হিজবুল্লা জঙ্গিদের লড়াই শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধবিরতি পুনর্নবীকরণের চেষ্টা চালানো হচ্ছে।

কাতার জানিয়েছে, ইজরায়েল গাজায় আটক ১০০ জনের বেশি পণবন্দিদের হামাসের অধীন থেকে মুক্ত করার বিনিময়ে তিনশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার ত্রিশ মিনিট পরেই ইজরায়েলের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু হওয়ার কথা জানায়।
অন্যদিকে, হামাস পরিচালিত ভূখণ্ডের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, খান ইউনিস শহরের পূর্বে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। গাজা শহরের উত্তর-পশ্চিমেও ইজরায়েলি বাহিনী আঘাত হানে। এর আগে শুক্রবার ইজরায়েল গাজা থেকে ইজরায়েলের দিকে রকেট হামলা সহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করে।
ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের হাতে বন্দি থাকা বেশ কয়েকজন পণবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধের ৫৭ তম দিনে শনিবার এব্যাপারে টাইমস অফ ইজরায়েলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হয় ২৪ নভেম্বর। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ছিল চারদিনের। তারপর কাতার এবং সহযোগী মধ্যস্থতাকারী মিশরের সহায়তায় যুদ্ধবিরতি কয়েকদিন বাড়ানো হয়।
এদিকে শুক্রবার আটলান্টায় ইজরায়েলি কনস্যুলেটের বাইরে গায়ে আগুন দেয় এক বিক্ষোভকারী। তাঁকে থামাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তারক্ষী। আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানিয়েছেন, ঘটনাস্থলে ফিলিস্তিনি পতাকা পাওয়া গিয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications