Israel-Palestine Conflict: আমেরিকা থেকে কত অর্থ সহায়তা পায় ইজরায়েল? সেনাবাহিনীই বা কতটা শক্তিশালী
Israel-Palestine Conflict: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কার্যত অতীত। সারা বিশ্বের চোখ এখন ইজরায়েল-হামাসের যুদ্ধের দিকে। ইজরায়েল ক্রমাগত হামাসকে ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চাবিয়ে যাচ্ছে। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্চামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে ধ্বংস করার পরেই এই লড়াই থামবে। এই পরিস্থিতিতে ইজরায়েলের ও হামাসের যুদ্ধ দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে।
হামাসকে সমর্থনের প্রশ্নে ইসলামি দেশগুলি বিভক্ত। তবে তারা ইরানের মতো দেশের সমর্থন পাচ্ছে। অন্যদিকে ইজরায়েল ফ্রান্স, ব্রিটেন, আমেরিকার মতো পশ্চিমী দেশগুলির সমর্থন পাচ্ছে। মার্কিন প্রেসিটেন্ট জো বাইডেন মার্কিন জনগণের কাছে ইজরায়েলকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

আমেরিকা পারস্য উপসাগরে দুটি রণতরী পাঠানোর পাশাপাশি তাদের দেশের ২ হাজার সেনাকে সব সময়ের জন্য তৈরি থাকতে বলেছে। যে কোনও প্রয়োজনে যে কোনও সময় তাঁদেরকে ইজরায়েলে পাঠানো হতে পারে।
আমেরিকা গত কয়েক বছর ধরে ইজরায়েলকে বিশ্বের সব থেকে উন্নত সেনাবাহিনী তৈরি করতে সাহায্য করেছে। আমেরিকার তহবিলের সাহায্যে ইজরায়েল তাদের সামরিক শক্তিকে শক্তিশালী করেছে। এক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে আমেরিকা ইজরায়েলকে ৪.৮ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছিল। আর ২০২৩ সালে ইতিমধ্যেই আমেরিকা ৩.৮ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে।
উল্লেখ করা প্রয়োজন ১৯৪৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ইজরায়েল আমেরিকার থেকে প্রায় ২৬৩ বিলিয়ন ডলারের সাহায্য পেয়েছে। সেখানে প্রশ্ন ওঠে ইজরায়েলের বাহিনী কতটা শক্তিশালী।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটেজিক স্টাডিজ ২০২৩ অনুসারে ইজরায়েলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং আধাসামরিক বাহিনীতে একলক্ষ সত্তর হাজার সক্রিয় কর্মী রয়েছে। অতিরিক্ত প্রায় ৪৬৫,০০০ রিজার্ভ ফোর্স। সঙ্গে রয়েছে আধাসামরিক বাহিনীর প্রায় ৭৮ হাজার জওয়ান। ইজরায়েলে ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিকদের জন্য সামরিক বাহিনীর চাকরি বাধ্যতামূলক। নিয়োগের পরে পুরুষদের ৩২ মাস এবং মহিলাদের ২৪ মাস সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক।
ইজরায়েলের আয়রব ডোম নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এটি থাকায় ইজরায়েলের দিকে নিক্ষেপ করা কোনও ক্ষেপণাস্ত্র বাতাসেই ধ্বংস হয়ে যায়। ২০১১ সাল থেকে আমেরিকা ইজরায়েলে আয়রন ডোমের জন্য ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
২০১৮-২০২২-এর মধ্যে ইজরায়েল মাথা পিছু ২৫৩৫ ডলার সামরিক বাহিনীতে বিনিয়োগ করেছে। ২০২২ সালে ইজরায়েল তার দেশের উৎপাদনের ৪.৫ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে। যা বিশ্বের ১০ম সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications