Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘে ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তাব! পক্ষে ভোট ভারত-সহ ৯১ দেশের, বিপক্ষে ৮
Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘের সাাধারণ পরিষদে ফের ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ। যুদ্ধবিরতির সময় পাশ হওয়া এই প্রস্তাবে বলা হয়েছে ইজরায়েলকে গোলান মরুভূমি ছাড়তে হবে। প্রসঙ্গত এই এলাকায় ইজরায়েল ১৯৬৭ সাালে সিরিয়ার সঙ্গে ছয়দিনের যুদ্ধে দখল করেছিল।
ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আনা এই প্রস্তাবে সমর্থন করেছে। শুধু ভারতই নয়, এই প্রস্তাবের সমর্থনে মত দিয়েছে বিশ্বের একানব্বইটি দেশ। প্রস্তাবে বলা হয়েছে,ইজরায়েলের দখল করা গোলান মরুভূমি এলাকায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ভারত ছাড়াও উল্লেখযোগ্য যেসব দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তারা হল বাংলাদেশ, ভূটান, চিন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহী। ইজরায়েল ছাড়াও তাদের সহযোগী হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং একাধিক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ এর বিপক্ষে ভোট দিয়েছে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ১৯৩ টি দেশের মধ্যে ৯১ টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং ৬২ টি দেশ ভোটদানে অনুপস্থিত ছিল। অনুপস্থিত দেশগুলির মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য অনেকগুলি ইউরোপীয় দেশ এবং জাপান।
সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, প্রস্তাবে ইজরায়েলের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে ১৯৬৭ সাল থেকে এলাকা দখল করে থাকলেও, তারা সেখান থেকে দখল প্রত্যাহার করেনি। পাশাপাশি বলা হয়েছে, ইজরায়েল নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৯৭ (১৯৮১) মেনে চলতে ব্যর্থ হয়েছে।
রাষ্ট্রসংঘের প্রস্তাবে বলা হয়েছে, ইজরায়েলের ইধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইজরায়েলের প্রশাসন ও আইনের প্রয়োগ অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যদিও ইজরায়েলের তরফে এই প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications