Israel Lebanon Conflict Row: 'শত্রু' লেবাননের ঘরে ঢুকে সমূলে উৎখাতের ডাক ইজরায়েলের, তীব্র হচ্ছে যুদ্ধ

Israel Lebanon Conflict Row: মধ্যপ্রাচ্যে যুদ্ধের হুঙ্কার আরও তীব্র হচ্ছে! এবার স্থলপথেও লেবাননের উপর হামলা চালাতে তৈরি হচ্ছে ইজরায়েল। আর এজন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে বললেন ইজরায়েলেরই সেনা প্রধান। তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। হিজবুলের উপর লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল এয়ারফোর্স।

একেবারে জঙ্গিঘাঁটি টার্গেট করে চলছে এয়ারস্ট্রাইক। হামলায় নিকেশ হিজবুলের শীর্ষ কমান্ডার। এবার একেবারে শত্রুর ঘরে ঢুকে সমূলে উৎখাতের ডাক ইজরায়েলের। সম্প্রতি সংঘাতের আবহেই আলোচনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি উদ্বেগজনক বলেও ব্যাখ্যা করেন। জো বাইডেন বলেন, যেভাবে ইজরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাত বাড়ছে তাতে সর্বাত্বক যুদ্ধ সম্ভব (Israel Lebanon Conflict Row) ।

Israel Lebanon Conflict Row

তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এহেন বক্তব্যের পরেই বাহিনীকে 'অল আউট ওয়ার' নিয়ে তৈরি থাকতে বললেন ইজরায়েলের সেনা প্রধান।

অন্যদিকে লেবাননের উপর লাগাতার এয়ারস্ট্রাইকে এখনও পর্যন্ত ৬০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি সে দেশের। মৃতদের মধ্যে বহু শিশু এবং স্বাস্থ্যকর্মীও আছে বলে দাবি। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলিকে টার্গেট করে এই হামলা চলছে বলে দাবি লেবাননের। বহু মানুষ আহত বলেও জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। '

শুধু তাই নয়, হিজবুলের একাধিক জঙ্গিঘাঁটি মুহূর্তে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর। অন্যদিকে ইজরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাতে এখনও পর্যন্ত ৯০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘ। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একের পর এক পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। হিজবুল এই সমস্ত পেজার যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতো। আর এই ঘটনার পরেই ইজরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় হিজবুল। যা মোটেই ভালো চোখে নেয়নি সে ইজরায়েল। এরপরেই হামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+