Israel: হিজবুল্লার হামলায় ত্রস্ত ইজরায়েল! আমেরিকা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
Israel: ইজরায়েলের ওপরে ব্যাপক হামলা হিজবুল্লাহ যোদ্ধাদের। ইজরায়েলের দিকে ৮০টিরও বেশি রকেট ছোঁড়়া হয়েছে। এর মধ্যে একটি রকেট গোলান হাইটসের ফুটবল মাঠে গিয়ে পড়ে। এই মামলায় ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ৩৭ জনের বেশি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধে সাড়ে ছটার দিকে গোলানের মাজদাল শামস শহরের ফুটবল মাঠে শিশুরা খেলার সময় হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তাঁদের চিৎকারের শব্দ শোনা যায়। গত বছরের সাত অক্টোবর শুরু হওয়া সংঘতারে পর একটি ইজরায়েলের সব থেকে মারাত্মক হামলা বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

হামলায় হিজবুল্লাকেই নিশানা
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার জন্য হিজবুল্লাহকেই দায়ী করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জন্য হিজবুল্লাকে ভারী মূল্য দিতে হবে। তিনি বলেছেন, ইজরায়েলের নাগরিকদের মতো তিনিও হিজবুল্লার এই প্রাণঘাতী হামলার ভয়াবহ ছবি দেখে হতবাক।
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামলার ওই দৃশ্য দেখে তাদের সকলের হৃদয় ভেঙে গিয়েছে। এই দুঃসময়ে তাঁরা স্বজনহারা পরিবারগুলির পাশে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, যখনই হামলার খবর পেয়েছে, তিনি নিরাপত্তা নিয়ে পরামর্শ করেছেন। খুব তাড়াতাড়ি তিনি দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তিনি পৌঁছনোর পরে প্রথমে যা করবেন, তা হল নিরাপত্তা নিয়ে মন্ত্রিসভার বৈঠক। ইজরায়েল এই হামলার উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সফরের পঞ্চম দিনে তিনি পূর্বতন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। চার বছরের মধ্যে দুই নেতার এটাই প্রথম বৈঠক। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে নেতানিয়াহু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করেন।
Millar Maadad al-Shaar, 10
— Israel Defense Forces (@IDF) July 28, 2024
Alma Ayman Fakhr al-Din, 11
Naji Taher Halabi, 11
Yazan Naif Abu Salah, 12
Izil Nashat Ayoub, 12
Finis Adham Safadi, 12
John Wadie Ibrahim, 13
Hazem Akram Abu Salah, 15
Fajr Laith Abu Salah, 16
Amir Rabi Abu Salah, 16
Nazem Fakher Saeb… pic.twitter.com/GQ3ElGYvQk
এদিকে ইজরায়েলের সেনাপ্রধান এলটিজি হার্জি হালেভি বলেছেন, ঠিক কোথা থেকে এই হামলা চালানো হয়েছে, তা তারা খুঁজে বের করেছেন। এই হামলা যে হিজবুল্লাই চালিয়েছে, তা তিনি নিশ্চিত করেছেন। সেনাপ্রধান বলেছেন, হিজবুল্লা নাগরিকদের হত্যা করেছে, সন্তানদের হত্যা করেছে।
তিনি বলেএছন, সারা বিশ্বের ক্রীড়াবিদরা অলিম্পিকে অংস নিচ্ছেন। আর হিজবুল্লা ইজরায়েলের ক্রীড়াবিদদের পরবর্তী প্রজন্মকে হত্যা করছে।
অভিযোগ প্রত্যাখ্যান হিজবুল্লার
যদিও হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লা। প্রকাশিত খবর অনুযায়ী, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্রুজ সম্প্রদায়ের নেতাদজের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁর শোক প্রকাশ করেন। দ্রুজ সম্প্রদায়ের ৮০ হাজারের বেশি মানুষ গোলান হাইটসে বাস করেন। তাঁরা ইসলামের অনুসারী। গোলান হাইটস একটা সময় সিরিয়ার অংস ছিল। ইজরায়েল ১৯৮১ সালে এই অংশকে নিজেদের এলাকা বলে ঘোষণা করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications