মার্কিন বিমান হামলায় নিহত আইএস প্রধান আল বাগদাদি!
নয়াদিল্লি, ১৪ মে : আইএসআইএস জঙ্গি সংগঠনের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি অথবা সংক্ষেপে আল বাগদাদি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
যেভাবে 'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে উঠেছিল আল-বাগদাদি
আইএসআইএসের ঘাঁটি সিরিয়ার রাকা শহরে বাগদাদি রয়েছে। এই খবর পেয়ে বিমান হামলা চালায় মার্কিন সেনা। সেই হামলায় কয়েকদিন আগে গুরুতর আহত হয় বাগদাদি। এরপরই তার মৃত্যু সংবাদ সামনে এসেছে।

জানা গিয়েছে, রবিবার সকালে এই বিমান হামলা চালায় মার্কিন সেনা। এরপরই আইএসের তরফে জানানো হয়েছে, তাদের নেতা 'আল-বাগদাদি' আর বেঁচে নেই। এমনটাই জানিয়েছে স্থানীয় আরব সংবাদমাধ্যম।
আইএস জঙ্গিদের পক্ষে কথা বলা সংবাদ সংস্থা আল-আমাক এর তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। দলের নেতা 'আল বাগদাদি' নিহত হয়েছে একথা এই সংবাদ সংস্থার মাধ্যমেই প্রকাশ্যে এনেছে আইএস জঙ্গিরা।
আরও জানানো হয়েছে, রমজানের পঞ্চম দিনে বাগদাদির মৃত্যু হয়েছে। মার্কিন সেনার তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সিরিয়ার রাকা ও ইরাকের মশুলে যে বাগদাদির গতিবিধি টের পাওয়া গিয়েছিল তা স্বীকার করে নিয়েছে মার্কিন সেনাবাহিনী।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications