নিসে নৃশংস হত্যালীলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আইএসআইএস
প্যারিস, ১৬ জুলাই : ফ্রান্সের জাতীয় দিবসে সমুদ্র শহর নিসে হওয়া আততায়ী হামলার দায় স্বীকার করল আইএসআইএস। নিজেদের মুখপত্র আল আমাকে এই হত্যালীলার দায় স্বীকার করেছে এই জঙ্গিগোষ্ঠী। [ফের ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৮৪, আহত ১২০]
এদিন আইএস জানিয়েছে, নিসের রাস্তায় ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা করেছে যে ব্যক্তি, সেই নিহত মহম্মদ লাহৌয়ায়েজ বোহলেল তাদের সৈনিক ছিল। ঘটনার পরে প্রায় ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরে এদিন আইএসের দায় স্বীকার করায় কিছুটা বিস্মিত ওয়াকিবহাল মহল। তবে ফরাসি রাষ্ট্রপতি হামলার পরই যেভাবে আইএসের দিকে ইঙ্গিত করেছিলেন তা মিলে গিয়েছে। [বারবার কেন ফ্রান্সকেই নিশানা বানাচ্ছে জঙ্গিরা? কী কারণ? জেনে নিন]

নিসের রাস্তায় ট্রাক নিয়ে হামলার ঘটনায় মোট ৮৪ জনের প্রাণ গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১২০ জনের বেশি মানুষ। সেই ঘটনার পরে স্যোশাল নেটওয়ার্কিং সাইটে আইএস সমর্থকেরা তীব্র উল্লাস প্রকাশ করে। আইএস ফ্রান্সের দখল না নেওয়া পর্যন্ত আইফেল টাওয়ার অন্ধকার রাখার মতো দাবিও জানানো হয়। [ফ্রান্সের জাতীয় দিবসে নিসে ভয়াবহ সন্ত্রাসের চিত্র একনজরে]
ফ্রান্স আইএসকে ধ্বংস করতে বেশ কিছুদিন হল ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে। তার পাল্টা হিসাবেই নিসে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, কিছুদিন হল সন্ত্রাসের ধরন কিছুটা পাল্টে ফেলেছে আইএস। একসঙ্গে দল বেঁধে জঙ্গি আক্রমণে না গিয়ে এক-দুই জনকে বেছে তাদের দিয়ে আক্রমণ চালানো হচ্ছে। [ফ্রান্সে গত ৫ বছরে ১৫ বার জঙ্গি হামলার ঘটনাপঞ্জী]
২০১৪ সালের সেপ্টেম্বরেই আইএস জঙ্গি নেতা আবু মুহাম্মদ আল-আদনানি জঙ্গিদের আইইডি, বুলেটের বদলে গাড়ি, ছুরি, পাথর দিয়ে হামলা করতে বা বিষ দিয়ে মেরে ফেলতে বলে। এভাবেই মার্কিনি বা ফরাসিদের শিক্ষা দিতে নির্দেশ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications