ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বেইজ্জত করে ছাড়লেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, কী বললেন তিনি?
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বেইজ্জত করে ছাড়লেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া যাকে বলে আর কী! তিনি স্বীকার করেছেন যে ভারত যুদ্ধবিরতি আলোচনায় কখনই তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল, কিন্তু ভারত জোর দিয়েছিল যে বিষয়টি দ্বিপাক্ষিকই থাকবে।
ইসাক দার আরও বলেছেন যে, ভারত দুই দেশের মধ্যের সমস্যাগুলির সমাধানের জন্য কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কখনই সম্মত হয়নি। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা নিয়ে যে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন, তা কার্যত নাকচ করে দিলেন পাকিস্তানের মন্ত্রীই।

পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, যখন ইসলামাবাদ ভারতের সঙ্গে মধ্যস্থতার বিষয়টি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর কাছে উত্থাপন করে, তখন রুবিও স্পষ্ট করে দেন যে ভারত সবসময়ই পাকিস্তানকে জানিয়ে এসেছে তাদের সকল সমস্যা একেবারে দ্বিপাক্ষিক।
ইসলামাবাদের দাবি, ওয়াশিংটন মে মাসে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। সেখানে বলা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। কিন্তু ২৫ জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে পরবর্তী বৈঠকে দারকে জানানো হয় যে ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব থামিয়ে দুই পক্ষকে রাজি করিয়ে উপমহাদেশে শান্তি ফিরিয়েছেন বলে মিথ্যা দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলে়ন। ট্রাম্প নাকি সেইসময় ভারত ও পাকিস্তান দুই দেশকেই হুমকি দিয়ে জোর করে শান্তির পথে ফেরাতে রাজি করিয়েছিলেন। এমনই দাবি ছিল তাঁর। তবে তিনি যে মিথ্যার বেড়াজাল বুনেছিলেন, তা ট্রাম্পের বন্ধু দেশ পাকিস্তানের বিদেশমন্ত্রীই ফাঁস করে দিলেন।












Click it and Unblock the Notifications