'অনিচ্ছাকৃত' রকেট হামলার জেরেই ইউক্রেনের বিমান ভূপাতিত হয়, মেনে নিল ইরান
রকেট হামলাতেই ইউক্রেনের বিমানটি ভূপতিত হয়েছিল, মেনে নিল ইরান। এর আগে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের তরফেই জোরালো দাবি করা হচ্ছে, সেদিন ইরানের সেনাই হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ওই বিমানকে। ইরানের তরফে জানানো হয়, মানুষের ত্রুটির কারণে তারা সাধআরণ যাত্রী বিমান উদ্দেশ্য করে রকেট উৎক্ষেপণ করেন।

আগেই অভিযোগ তুলেছিল আমেরিকা
এর আগে একাধিক মার্কিন আমলারা দাবি করতে শুরু করেন ইউক্রেনের বিমানের ১৭৬ জমের মৃত্যুর নেপথ্যে রয়েছে ইরানই। কারণ, সেদিন ভোররাতে ইরানের তরফে ইরাকে মার্কিন সেনা ক্যাম্পের কাছে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর তারপরই ভোরের আলো ফুটতেই দেখা যায় ইউক্রেনের বিমানটি আকাশে উড়তেই তাতে অগ্নি সংযোগ। মার্কিন আমলারা ইরানের দিকে সরাসরি অভিযোগ না তুললেও জানান, কেবলমাত্র প্রযুক্তিগত সমস্যার জন্য বা যান্ত্রিক ত্রুটির জন্য এমন বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেনি।

প্রথমে মার্কিন অভিযোগ অস্বীকার করে ইরান
এদিকে প্রথমে মার্কিন অভিযোগকে স্পষ্ট অস্বীকার করে ইরান। তারা দাবি করে, যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে, বোঝা যাচ্ছে যে তা স্পষ্টতই গুঞ্জন। যুদ্ধের এমন আবহে যে মার্কিনীরা এমন গুঞ্জন তুলবেন, এটাই স্বাভাবিক বলে ইরান মার্কিনী দাবি উড়িয়ে দেয়। তারা আরও দাবি করে, এমন গুঞ্জন অযৌক্তিক।
|
দুর্ভাগ্যজনক, বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
তবে তদন্তের রিপোর্ট সামনে আসতেই মোড় ঘুরে যায়। এই প্রসঙ্গে ইরানের সরকারি টিভি চ্যানেলকে সেদেশের রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন, 'সামরিক বাহিনী তাদের তদন্ত সম্পন্ন করেছে। তারা জানিয়েছে খুব দুর্ভাগ্যবসত এবং মানুষের ত্রুটির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ইউক্রেনের বিমানে থাকা ১৭৬ জনই প্রাণ হারিয়েছেন। আমাদের তদন্ত জারি থাকবে। আমরা দোষীকে চিহ্নিত করে তাকে শাস্তি দেব। এটা ক্ষমার অযোগ্য একটি ভুল।'












Click it and Unblock the Notifications