ভারতীয়রা ইরানে ভিসা ছাড়া আর প্রবেশ করতে পারবে না! কী কারণ? কবে থেকে? জানুন
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ইরান যেতে লাগবে না কোনও ভিসা। আর এই সুবিধার অপব্যবহার করেই কিছু ভারতীয়কে মিথ্যা চাকরির দেওয়ার প্রতিশ্রুতি অথবা বিদেশে যাওয়ার লোভ দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। ইরানে পৌঁছনোর পর অনেক ভারতীয় মানুষকে অপহরণ করার ঘটনাও সামনে এসেছে। এই পাচারের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে ইরান সরকার এই সুবিধা স্থগিত করছে। ২২ নভেম্বর থেকে ভিসা ছাড়া কোনও ভারতীয়কে আর ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ ২২ নভেম্বরের পর থেকে বিমানবন্দর ব্যবহার করে ইরানে যেতে হলে হলে ভিসা বাধ্যতামূলক (Visa Mandatory)। সোমবার বিদেশ মন্ত্রক (MEA) নাগরিকদের জালিয়াতির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, ভারতীয় নাগরিকদের চাকরির করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অথবা বিদেশে যাওয়ার লোভ দেখিয়ে ভারতীয়দের ইরানে পাঠানোর বেশ কয়েকটি ঘটনার প্রতি সরকারের নজরে এসেছে। সাধারণ ভারতীয় পাসপোর্টধারী মানুষদের জন্য ভিসা ছাড় হওয়ার ফলে সেই সুবিধার সুযোগ নিয়ে কিছু ব্যক্তিদের পাচারের ঘটনাও সামনে এসেছে।
সে কারণে বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে যে, ক্রমাগত এই ধরণের ঘটনা বাড়ার কারণে ইরান তাদের ভিসা ছাড়ের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান সরকার আগামী ২২ নভেম্বর থেকে ইরানে ভ্রমণকারী সমস্ত ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে। অপরাধীরা যাতে এই সুবিধার আর অপব্যবহার করতে না পারে সেই কারণেই এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে, কেউ যদি ভিসা ছাড়াই যাতায়াতের প্রতিশ্রুতি দেয় তাহলে কেউই যাতে কোনও এজেন্টের (Agent) ফাঁদে না পড়েন। কেউ চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেই প্রলোভন এড়াতে। এছাড়াও ইরানে যাত্রাকালে সবসময় সতর্কতা বজায় রাখতে।
ইরানে ভিসা মুক্ত প্রবেশের নিয়ম চালু হয়েছিল শুধুমাত্র পর্যটকদের ভিড় বাড়ানোর উদ্দেশ্যে। সেখানকার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় স্থানের আকর্ষণে প্রত্যেক বছরেই অনেক মানুষ এখানে ভ্রমণ করতেন। কূটনৈতিক মহলের মতে, অপরাধীরা এজেন্টদের সাথে যোগাযোগ করে ভুয়ো চাকরির প্রস্তাব দিয়ে, মানবপাচার ও অপহরণ করে ভারতীয়দের সাথে প্রতারণা করার কারণে ভিসা ছাড়ের এই নীতি বদলেছে।












Click it and Unblock the Notifications