India Canada Relation: নিরাপত্তাটুকুও দিচ্ছে না কানাডার সরকার! একাধিক কনস্যুলার ক্যাম্প বাতিল ভারতীয় দূতাবাসের
India Canada Relation: খালিস্তানি বিতর্কে তিমিরেই ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। কানাডায় ভারত বিরোধী জিগির (Anti-India Campaign) তোলা হচ্ছে বলে আগেই অভিযোগ এনেছে নয়াদিল্লি। আর এবার ভারতীয় দূতাবাসের (Indian Consulate) শিবিরে ন্যুনতম সুরক্ষাটুকুও কানাডা দিচ্ছে না বলে অভিযোগ। নিরাপত্তার অভাবে তাই কানাডায় কনস্যুলার ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নিল ভারত।
টরন্টোয় অবস্থিত ভারতের দূতাবাস কানাডার বিভিন্ন শহরে প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের নানান সুবিধার্থে কনস্যুলার শিবিরের (Consular Camps) আয়োজন করে থাকে। কিন্তু সাম্প্রতিক খালিস্তানি হামলা ও ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক তলানিতে পৌঁছনোয় আগামিদিনের কনস্যুলার ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নিল টরন্টোর ভারতীয় দূতাবাস।

বিজ্ঞপ্তি জারি করে টরন্টোর ভারতীয় দূতাবাস জানায়, নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলি (Security Agencies) ন্যুনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এদিকে ভারতীয়দের বিরুদ্ধে অসন্তোষ বেড়েই চলছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আসন্ন কনস্যুলার ক্যাম্পগুলি বাতিল করা হল।
দূতাবাস আরও জানায়, "আসন্ন ক্যাম্পগুলির অধিকাংশই ধর্মীয় স্থানে আয়োজন করা হয়নি। নিরাপত্তাজনিত কারণে একটি শিবির থানায় আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার তা বাতিল করা হল। এরফলে ভারত ও কানাডার নাগরিকরা চরম অসুবিধার সম্মুখীন হবেন। প্রায় ৪ হাজার প্রবীণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। আমরা এর জন্য দুঃখিত।"
UPDATE ON CONSULAR CAMPS:
— IndiainToronto (@IndiainToronto) November 21, 2024
Due to continued inability conveyed by security agencies to provide minimum security against heightened threats, Consulate has had to cancel some more consular camps. Most of them were not at any places of worship, including one at a Police facility.… pic.twitter.com/a3c9gQMaBd
তবে এই প্রথম নয়। নভেম্বরের শুরুতেও নিরাপত্তার অভাবজনিত কারণে কনস্যুলার ক্যাম্প বাতিল করে কানাডা। সেবারে নিয়ম মেনে কানাডার সরকারি নিরাপত্তা এজেন্সিকে জানানো হলেও খালিস্তানি জঙ্গিদের হামলা থেকে দূতাবাসকে সুরক্ষা দেওয়া যাবে না বলে সাফ জানানো হয় ভারতকে।
কানাডার ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে খালিস্তানি জঙ্গিরা (Khalistani Terrorists) হামলা চালানোর পর থেকেই কনস্যুলার ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় দূতাবাস। হিন্দু মন্দিরে আয়োজিত দূতাবাসের শিবিরেও হামলা চালানো হয়েছিল। লাঠিসোঁটা নিয়ে ভারতীয়দের উপর হামলা চালানো হয়। এরপর সারি ও ভ্যাঙ্কোবার শহরেও কনস্যুলার ক্যাম্পে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা।












Click it and Unblock the Notifications