India-Canada Row: ‘সব জানতেন মোদী,’ নিজ্জর খুনের রিপোর্ট ছাপিয়ে দাবি কানাডার; কড়া প্রতিক্রিয়া ভারতের
Canada Khalistani Row: খালিস্তানি বিতর্কে ভারত ও কানাডার (India Canada Relation) সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। এরই মাঝে এবার বিস্ফোরক অভিযোগ কানাডার। কানাডায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুনের বিষয়ে নাকি সব জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যদিও ওই রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি ভারতের।
কানাডার এক সংবাদমাধ্যমের রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, নিজ্জরকে (Nijjar Killing) হত্যার ছক কষার সময় থেকেই সব জানতেন মোদী। এমনকী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশমন্ত্রীও নাকি চক্রান্তে জড়িত ছিলেন।

রিপোর্টকে সর্বৈব মিথ্যে দাবি করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, "কানাডার সরকার ইচ্ছাকৃত এমন রিপোর্ট সংবাদপত্রে ছাপিয়েছে। এমন ভিত্তিহীন রিপোর্টের কোনও সত্যতা নেই। এমন অপপ্রচার চলতে থাকলে ধুঁকতে থাকা দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকবে।"
খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় প্রথম থেকেই ভারতের ঘাড়ে দোষ চাপাচ্ছে কানাডা। এনিয়ে কানাডাকে বারবার প্রমাণ দেখাতে দাবি করে ভারতও। প্রমাণ ছাড়াই জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকার ভিত্তিহীন দাবি করে আসছে বলে সরব হয় নয়াদিল্লি। রাজনৈতিক কারণে কানাডা দায় ঠেলাঠেলির খেলা খেলছে বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারত সরকার।
২০২৩-এর ১৮ জুন কানাডার ভ্যাঙ্কোবারে গুরুদ্বারের ভেতরে গুলি করে খুন করা হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। ভারতে নিজ্জরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। হিন্দু পুরোহিতকে খুনের ষড়যন্ত্র-সহ এনআইয়ের চারটি মামলা ছিল হরদীপের বিরুদ্ধে। নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। গুরপতবন্ত সিং পান্নুনের 'শিখস ফর জাস্টিস' সংগঠনের উগ্রপন্থার আদর্শ ছড়িয়ে দেওয়ার দায়িত্বে ছিল নিজ্জর।
গত অক্টোবরে ভারতীয় হাই কমিশনার সঞ্জয় ভার্মা-সহ বেশ কয়েকজন কূটনীতিকদেরও খালিস্তানি বিতর্কে জড়ায় কানাডা। ভারতীয় কূটনীতিকদের কানাডা দেশ থেকে বের করে দেওয়ার কথা বলতেই পাল্টা কানাডার পাঁচ কূটনীতিককে বহিষ্কার করে ভারত। আর এবার সরসারি প্রধানমন্ত্রীর নাম নিয়ে আক্রমণ করল কানাডা। পাল্টা জবাব দিল ভারতও।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications