Israel India Relation: রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের উপর ইজরায়েলি হামলা, নিন্দার যৌথ বিবৃতিতে নাম লেখাল ভারতও
India Israel Relationship: লেবাননে রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের (UNIFIL) উপর ইজরায়েলি সেনার (Israeli Army) হামলা। হামলার নিন্দা আগেই জানিয়েছিল ভারত (India)। আর এবার শান্তি ফৌজে অংশ নেওয়া দেশগুলির সঙ্গে যৌথ বিবৃতিতেও নাম লেখাল ভারত। শান্তি ফৌজের উপর হামলায় ফের কড়া প্রতিক্রিয়া ভারতের বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs)।
রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের উপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে দাবি জানানো হয় বিবৃতিতে। হামলার তদন্তেরও দাবি তুলেছে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলি। এদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ও ইতালির মতো শান্তি ফৌজে সবচেয়ে বেশি অবদান রাখা দেশও। অন্যান্যদের মধ্যে ঘানা, নেপাল, মালয়েশিয়া, স্পেন ও ফ্রান্স রয়েছে। এই সমস্ত দেশের মোট ৭০০ জন বাহিনী রয়েছেন রাষ্ট্রসংঘের শান্তি ফৌজে।

লেবাননে হিজবুল্লার ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে লাগাতার মিসাইল বর্ষণ করছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের ঘাঁটিতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। যার জেরে শান্তি ফৌজের পাঁচ জন জওয়ান জখমও হন। ইজরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে সেখানে হামলা চালিয়েছে বলে দাবি করে রাষ্ট্রসংঘ।
ঘটনার পরপরই উদ্বেগ প্রকাশ করে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়, ব্লু লাইন বরাবর যেভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা সকলের বজায় রাখা উচিত। শান্তি ফৌজের (UNIFIL) সুরক্ষায় সকলকে পদক্ষেপ করতে হবে।
বর্তমানে দক্ষিণ লেবাননে রাষ্ট্রসংঘের শান্তি ফৌজে রয়েছেন প্রায় ন'শোর বেশি ভারতীয়। এমতাবস্থায় শান্তি ফৌজের উপর হামলায় যৌথ বিবৃতি জারি করেছে ৩৪টি দেশ। রাষ্ট্রসংঘের শান্তি ফৌজের সুরক্ষা দাবি করেছে দেশগুলি। সেই তালিকায় নাম লেখাল ভারতও।
A joint statement by 34 UNIFIL-contributing countries, initiated by 🇵🇱, urges to protect @UNIFIL_ peacekeepers.
— Poland in the UN (@PLinUN) October 12, 2024
We condemn recent incidents, call to respect UNIFIL's mission & ensure the safety of its personnel.
🇦🇲🇦🇹🇧🇩🇧🇷🇰🇭🇨🇳🇨🇾🇸🇻🇪🇪🇫🇯🇫🇮🇫🇷🇬🇭🇬🇹🇭🇺🇮🇩🇮🇪🇮🇹🇰🇿🇰🇷🇱🇻🇲🇾🇲🇹🇲🇳🇳🇵🇳🇱🇵🇱🇶🇦🇸🇱🇪🇸🇱🇰🇹🇿🇹🇷🇬🇧 pic.twitter.com/66q46Pu1RR
শনিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, তিনটি আলাদা জায়গায় ইজরায়েলি সেনার বিমান হামলায় অন্ততপক্ষে ১৫ জন মারা গিয়েছেন। দক্ষিণ লেবাননের ঘরছাড়াদের আগেভাগেই ঘরে না ফিরতে সতর্ক করে ইজরায়েলি সেনা। হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২০০ লোকের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications