India-Canada Row: বড় দেশই যদি আন্তর্জাতিক আইন ভাঙে...! ফের ভারতকে হুঁশিয়ারি ট্রুডোর
India-Canada Row: খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ফের একবার ভারতের বিরুদ্ধে সুর চড়াল কানাডা। এমনকি হত্যাকাণ্ডের পিছনে ভারত আছে বলেও ফের অভিযোগ প্রধানমন্ত্রী জাস্টিল ট্রুডোর। তাঁর দাবি, বড় দেশই যদি আন্তর্জাতিক আইন ভাঙতে শুরু করে, তাহলে এই পৃথিবী সকলের জন্য আরও ভয়ানক হয়ে উঠবে।
যদিও এই বিষয়ে (India-Canada Row) নাকি কানাডা ভারতের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচকভাবে কাজ করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেছেন ট্রুডো। খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত এবং কানাডার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দুই দেশই একাধিক কূটনীতিকদের সরিয়ে নিয়েছেন।

এই অবস্থায় ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘনের অভিযোগ ভারতের বিরুদ্ধে (India-Canada Row) করেছে কানাডা। যা নিয়েও নতুন করে মন্তব্য করেছেন ট্রুডো। বিষয়টি যে তাঁরা ভালো চোখে নেয়নি তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে ট্রুডো বলেন, ভিয়েনা কনভেনশনের শর্ত লঙ্ঘন করা হচ্ছে। ভারতের এহেন ভূমিকায় আমরা হতাশ। কানাডার ৪০ জন কূটনীতিককে ভারত থেকে বার করে দেওয়া হল।
যা (India-Canada Row) গোটা বিশ্বের কাছেই উদ্বেগের কারণ বলে মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, তাঁর কথায়, খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের পিছনে রয়েছে ভারতের এজেন্টরা রয়েছে তা জানানো হল। এমনকি প্রমাণ রয়েছে। কিন্ত্য এরপরেই ৪০ জন কূটনীতিককে সরিয়ে দেওয়া হল।
কিন্ত্য এরপরেও ভারতের সঙ্গে আলোচনা চলিয়ে কানাডা রাজি বলেও মন্তব্য প্রধানমন্ত্রী ট্রুডোর। তাঁর কথায়, ভারতের সঙ্গে আমরা লড়তে চাই না। আইনের (India-Canada Row)পথে থেকে আইনের পক্ষেই কথা বলব বলে দাবি ট্রুডোর। যদিও এহেন মন্তব্যে ভারতের তরফে কোনও বার্তা এখনও দেওয়া হয়নি।
উল্লেখ্য, কানাডায় খুন হওয়া খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের পিছনে নাকি রয়েছে ভারত। এমনই অভিযোগ সে দেশের প্রধানমন্ত্রী ট্রুডোর। যদিও এহেন মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি কানাডা। উলটে একের পর এক অভিযোগ এনেছে সে দেশ। তবে ভারতের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications