India-Bangladesh: বাংলা বিহার উড়িষ্যা দাবি করব! মমতাকে চমকাতে হুমকি দিল খালেদা জিয়ার দল

India-Bangladesh: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ! ঘটনার কড়া নিন্দা জানিয়ে ওপার বাংলাকে কড়া বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই বিষয়ে ইউনুস সরকার যাতে ব্যবস্থা নেয় সেই বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক। এমনকি পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর পক্ষে জোরাল সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাতে (India-Bangladesh) চরম ক্ষুব্ধ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) ! এই অবস্থায় কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বসলেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর দাবি, বাংলাদেশ তাঁর স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে ভারতসহ যত বড় কিংবা ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দিয়ে থাকে বাংলাদেশ।

India-Bangladesh

কিন্তু শাসকদল অর্থাৎ নরেন্দ্র মোদী যদি মনে করে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ কব্জা করে নেবে তাহলে ভুল ভাবছে! বোকার স্বর্গে বাস করছে বলে বার্তা রুহুল কবির রিজভীর।

শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে আমাদের নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমাদের বলে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ এখন জাগরিত। দেশমাতৃকা রক্ষার জন্য জাগরণ তৈরি হয়েছে। হিন্দু-মুসলিম একসঙ্গে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সে দেশে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হিয়। সেখানেই সে দেশের প্রধান বিরোধী শক্তি বিএনপির নেতা বক্তব্য রাখেন। আর তা রাখতেই ভারতকে তীব্র আক্রমণ করা হয়। একই সঙ্গে শান্তি রক্ষী বাহিনী পাঠানো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন।

রিজভী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন বললেন জানা নেই। তবে আমি ওনাকে শ্রদ্ধা করতাম। একজন অসাম্প্রদায়িক, সেকুলার হিসেবে মনে হত। রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলছেন বলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বর্ষীয়ান এই বিএনপি নেতা। তাঁর কথায়, ধর্ম নিরপেক্ষতার কথা বললেও কট্টর হিন্দুত্ববাদ বলে আক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+