India-Bangladesh: ইউনূসের উপর চাপ বাড়াচ্ছেন আদানি, 'মেঘনাথে'র ভূমিকায় কি মোদী? একেই বলে ভাতে মারার ছক
India-Bangladesh: মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনও বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেনি ইউনূস সরকার! এই অবস্থায় নতুন করে সে দেশকে সময় বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। আর এজন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এই শিল্পপতি। তবে এই সময়সীমা নতুন নয়, গত বছরের ৭ নভেম্বর পর্যন্ত সময় আদানি গ্রুপ বেঁধে দিয়েছিল বাংলাদেশের অন্তবর্তী সরকার।
ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়। এই অবস্থায় আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও রবিবার ফের একবার এই ইস্যুতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিল আদানি। যেখানে পাওনা মেটানোর কথা বলা হয়েছে (India-Bangladesh) ।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পিডিবির কাছ থেকে আদানির পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে বিপুল এই বকেয়া জমেছে। আর তা এখন মেটাতে হবে পিডিবকে। আর তা মনে করিয়ে দিয়েই আদানির তরফে এই চিঠি দেওয়া হয়েছে।
জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। এই প্রসঙ্গে 'প্রথম আলোকে' শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, বিলে কয়লার দাম নিয়ে বিতর্ক আছে। ফলে সেই বিতর্ক মেটালে পিডিবির কাছ থেকে আদানির পাওনা হবে ৭০ কোটি ডলারের মতো। পুরোনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে।
বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চালাচালি করছে আদানি ও পিডিবি। আদানির বিদ্যুৎকেন্দ্রটি ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত। এই বিদ্যুৎকেন্দ্র ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট আছে বিশাল এই কেন্দ্রে। চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে।
২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে বিশাল এই কেন্দ্রটি। গত নভেম্বরে একটি ইউনিট বন্ধ করার পর বিল মেটানো নিয়ে আদানির সঙ্গে একটা চুক্তি হয়। আর এরপরেই বন্ধ ইউনিট চালু করে আদানি। বিল পরিশোধে নতুন করে ঋণপত্র (এলসি) খোলে পিডিবি। এই ঋণপত্রের অধীনে এখন বিল পরিশোধ করা হচ্ছে।
ওপার বাংলার সংবাদমাধ্যের খবর অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বিদুতের চাহিদা অনেকটাই কম। মূলত শীতের কারণেই চাহিদা কম। আর সেই কারনেই একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি। সামনেই গরম। আর সেই সময় দুটো ইউনিট চালু হতে পারে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications