আন্তর্জাতিক আঙিনায় বাড়ছে চাপ, বিখ্যাত মার্কিন অনুষ্ঠানেও উঠল কৃষক আন্দোলন প্রসঙ্গ
আন্তর্জাতিক আঙিনায় বাড়ছে চাপ, বিখ্যাত মার্কিন অনুষ্ঠানেও উঠল কৃষক আন্দোলন প্রসঙ্গ
এখনও বেরোয়নি কোনও সমাধান সূত্র। এদিকে দিন যত গড়াচ্ছে ততই ক্রমশ বাড়ছে চাপ। এদিকে কিছুদিন আগেই দিল্লির কৃষক আন্দোলনের পক্ষে মুখ খুলতে দেখা যায় বিশ্বখ্যাত পপস্টার রিহানাকে। এমনকী মুখ খোলেন বিখ্যাত পরিবেশবিদ গ্রেটা থানবার্গ। যা নিয়ে তুমুল বিতর্ক হয় আন্তর্জাতিক আঙিনায়। এমনকী ভারত সরকারের ভাবমূর্তি নষ্টের অভিযোগে গ্রেটা থানবার্গের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিল্লি পুলিশ। এবার সরকারের উপর আরও চাপ বাড়িয়ে বিখ্যাত আমেরিকান ব্যঙ্গাত্মক নিউজ প্রোগ্রাম 'দ্য ডেইলি শো'-তেও উঠে এল দিল্লির কৃষক আন্দোলনের প্রসঙ্গ।

প্রসঙ্গ উল্লেখ্য, গ্রেট, রিহানার টুইটের পরেই আন্তর্জাতিক মিডিয়ার নজরে আরও বেশি করে প্রকট হয় দিল্লির কৃষক আন্দোলন। এমনকী প্রতিবাদ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইজির মিনা হ্যারিসও। এমতাবস্থায় এবার 'দ্য ডেইলি শো'-তে দিল্লির কৃষক আন্দোলন নিয়ে প্রোগ্রাম করলেন কৌতুক অভিনেতা ট্রেভর নোহ। এমনকী গোটা প্রোগ্রাম সম্পর্কে জানিয়ে ৮ মিনিটের একটি ছোট ভিডিও পোস্ট করা হয় 'দ্য ডেইলি শো'-র টুইটার হ্যান্ডেলে।
ওই শো-তেই সঞ্চালক তথা কমেডিয়ান ট্রেভর নোহ-কে বলতে শোনা যায়, “ দশকের পর দশক ধরে চলে আশা কৃষি আইন বদলের চেষ্টা করছিল সরকা। কিন্তু তার পরিণতি আজ আপনাদের সামনে রয়েছে।” এমনকী নয়া কৃষি আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁকে আরও বলতে শোনা যায়, “ খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে সময় কাটাতে হচ্ছে ভারতের কৃষকদের। আমরা কখনও কৃষকদের আমাদের কেনা গোলাম ভেবে নিতে পারি না। পৃথিবীর কোথাও এই অপচেষ্টা মেনে নেওয়া যায় না। আমাদের প্রয়োজন কৃষকদের।” প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি আইন বাতিলের দাবিতে ইতিমধ্যেই প্রতিবাদ-কর্মসূচীর মাধ্যমে ৮০ দিনের বেশি সময় কাটিয়ে ফেলেছেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। এমতাবস্থায় 'দ্য ডেইলি শো' কৃষক আন্দোলনের প্রসঙ্গ ওঠায় স্বভাবতই যে চাপের মুখে পড়বে সরকার তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications