পরমাণু অস্ত্র প্রয়োগে 'নো ফার্স্ট ইউজ' নীতি ইমরানের, পাকিস্তান নরম হল অবশেষে
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। তারপর কাশ্মীর ছেড়ে অসমের এনআরসি নিয়েও মোদী সরকারের সমালোচনা করেছেন ইমরান খান।
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। তারপর কাশ্মীর ছেড়ে অসমের এনআরসি নিয়েও মোদী সরকারের সমালোচনা করেছেন ইমরান খান। তবে সোমবার তিনি স্পষ্ট করে দিলেন, তাঁর দেশ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে লাহোরের এক অনুষ্ঠানে বললেন পাক প্রধানমন্ত্রী।

তবু ভারতকে নিশানা
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যকে দু-টুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঠান্ডা লড়াই গড়ায় রাষ্ট্রসংঘ পর্যন্ত। সেখানে পাকিস্তান একঘরে হযে যায়। চিন ছাড়া কারও সমর্থন আদায় করতে তারা ব্যর্থ হয়। তবু ভারতকে নিশানা চলতেই থাকে।

গরম বার্তা বন্ধ করে নরম
এরই মধ্যে গরম গরম বার্তা বন্ধ করে নরম কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পূর্ব লাহোরে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিতে বলীয়ান। আমাদের মধ্যে উত্তেজনা হাড়লেও পাকিস্তান কখনও আগে পারমানিক শক্তি প্রয়োগ করবে না।

'নো ফার্স্ট ইউজ' নীতি
তাঁর সাফ কথা, বিশ্ব বিপদে পড়তে পারে, এমন কোনও কাজ পাকিস্তান করবে না। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্বের ক্ষতিকারক কোনও পদক্ষেপ প্রথম নেওয়া হবে না। গত মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কয়েক দশক ধরে ভারত 'নো ফার্স্ট ইউজ' নীতি ব্যবহার করছে।

সরে আসার বার্তা পাকিস্তানের
তিনি জানান, পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে মত ও পথ পরিবর্তন করতে হয়। তাই এমন পরিস্থিতি না তৈরি হওয়াই মঙ্গল। এই অবস্থায় 'প্রথম ব্যবহারের নীতি' থেকে সরে আসার বার্তা দিল পাকিস্তানও। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে সে কথা ঘোষণা করলেন এদিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications