'আমাদের একজোট হয়ে থাকতে হবে', গ্রেফতারের আশঙ্কার মধ্যেই বার্তা ইমরানের
Pakistan: উত্তপ্ত পাকিস্তান! ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে পুলিশ। জানা যাচ্ছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোর বাড়ি ইতিমধ্যে ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। খবর অনুযায়ী, এই মুহূর্তে লাহোরের বাড়িতেই রয়েছেন ইমরান খান।
বাড়ির বাইরে এই মুহূর্তে কয়েক হাজার পিটিআই সমর্থক দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে এড়িয়ে বাড়িতে ঢুকতে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পুলিশ আধিকারিকদের। যদিও এই মুহূর্তে একেবারে চারপাশ ঘিরে ফেলেছেন সুরক্ষা কর্মীরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা।
|
প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরান খান
অন্যদিকে আড়ালে থেকেই কর্মীদের বার্তা দিয়েছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রাণনাশের আশঙ্কাও করেছেন ইমরান খান। তিনি লিখছেন, পাকিস্তানের মানুষ আপনাদের নেতাদের প্রাণের ঝুঁকি রয়েছে। কিন্তু আমাদের একজোট হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আমাকে জেলে নিয়ে যেতে পুলিশ এসে গিয়েছে। তারা মনে করেন, ইমরান জেলে গেলে সমাজ ঘুমিয়ে পড়বে। কিন্তু সবাই মিলে ওদের ভুল বলে প্রমাণিত করতে হবে বলে বার্তা ইমরান খানের। এক বার্তায় তিনি লিখছেন, আমি আপনাদের জন্যে যুদ্ধ লড়ছি। আপনাদের এই লড়াই আমার হয়ে লড়ে যেতে হবে বলেও বার্তা পিটিআই সুপ্রিমোর।

অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে পাকিস্তানজুড়ে
অন্যদিকে ক্রমশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে পাকিস্তানজুড়ে। ইমরানের বাড়ির আশেপাশের সমস্ত রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান ব্যবহার করা হচ্ছে। উল্টো দিকে পুলিশকে লক্ষ্য করে চলছে লাগাতার ইটবৃষ্টি। এই অবস্থায় একেবারে অগ্নিগর্ভ অবস্থা সে দেশে।

রাতেই গ্রেফতার
তবে যেভাবেই হোক আদালতের নির্দেশ তাঁরা কার্যকর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। এমনকি আজকের মধ্যেই ইমরান খানকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে এক বার্তায়। বলে রাখা প্রয়োজন, এক মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে।। এমনকি দুই পুলিশ আধিকারিককেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতে এই সংক্রান্ত মামলার শুয়ানি হয়। সেখানেই প্রাক্তন পাক অধিনায়ককে গ্রেফতারের নির্দেশ

সময় ভালো যাচ্ছে না ইমরানের
বেশ কয়েকমাস ধরেই সময়টা ভালো যাচ্ছে না ইমরান খানের। প্রথমে ক্ষমতাচ্যুত হলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। এরপর থেকে নানা ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে। এই অবস্থায় গ্রেফতারি? যদিও ২৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications