৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে এবার পাকিস্তানের কাঁদুনি আরব দেশগুলির কাছে! ইমরানের দরবার

৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে এবার পাকিস্তানের কাঁদুনি আরবদেশগুলির কাছে! ইমরানের দরবার

বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বারস্থ হয়েও পাকিস্তানের লাভের লাভ কিছু হয়নি। কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান। আর বিশ্বের বিভিন্ন জায়গায় দরবার করে এবার এরব দেশগুলিকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বলতে চলেছেন ইমরান।

৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে এবার পাকিস্তানের কাঁদুনি আরবদেশগুলির কাছে! ইমরানের দরবার

পাকিস্তানে সফররত সৌদির বিদেশমন্ত্রী আদেল বিন আহমেদ উল জুবের এবং আরব আমিরশাহির বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ । তাঁদের ইসলামবাদে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আর আরবদেশগুলির এই দুই মন্ত্রীর কাছে এদিন পাকিস্তান ফের একবার আর্টিক্যাল ৩৭০ নিয়ে এই আরবদেশগুলির কাছে দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ইমরান খান জানিয়েছেন, সৌদি আরবের ও আমিরশাহীর উচিত একসঙ্গে কাশ্মীর নিয়ে মুখ খোলা। ইমরানের দাবি, কাশ্মীর নিয়ে যেন ভারত নিজের অবস্থান পাল্টে নেয় ও ৩৭০ ধারা অবলুপ্তির পর বিষয়টি নিয়ে পুর্নবিবেচনা করে, তার চেষ্টা করা।

এক বিজ্ঞপ্তিতে ইমরান খান জানিয়েছেন, আরবের দুটি দেশই যেন বর্তমানে দুই দেশের মধ্যে বেড়ে চলা উত্তেজনা সম্পর্কে আলোকপাত করে। পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় যাাতে শান্তি আসে তারও চেষ্টা যেন করা হয়। জানা গিয়েছে, আরব আমিরশাহী ও , সৌদি আরবের দেশগুলির বিদেশমন্ত্রীরা পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সাক্ষাৎকার কোন দিকে যায়, সেদিকে নডর কূটনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+