একাধিক বিয়ে করলে লজ বুকিংয়ে মিলছে অবিশ্বাস্য ছাড় ! হুলুস্থুল পাকিস্তানে
একাধিক বিয়ে করলে লজ বুকিংয়ে মিলছে অবিশ্বাস্য ছাড় ! হুলুস্থুল পাকিস্তানে
প্রথমবার বিয়েতে মিলবে না এই অফার। কিন্তু, দ্বিতীয় অথবা তৃতীয়বার বিয়েতে আগ্রহী পুরুষদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে এলো পাকিস্তানের বাহাওয়ালপুরের একটি নবনির্মিত বিবাহ লজ।

টুইটারে ঘুরছে এমনই এক ভিডিও, যাতে বলা হচ্ছে, "দম থাকলে মাঠে নেমে দ্বিতীয় বিয়ে করে দেখাও। বাহাওয়ালপুরের বিবাহ হলে থাকছে আকর্ষণীয় ছাড়"। ভিডিওর ক্যাপশনে স্পষ্ট লেখা অফারের বিবরণ : "বাহাওয়ালপুরে বাম্পার বিয়ের অফার: দ্বিতীয় বিয়েতে ছাড় ৫০%, তৃতীয় বিয়েতে ৭৫%"। এই ভিডিও ভাইরাল হতেই হাসি মজার প্রতিক্রিয়ায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তাজ্জব নেটিজেনরা।
তবে এখানেই শেষ না, এই অফারের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। হলের মালিক সংবাদ মাধ্যমকে জানান, এই অফার বৈধ হবে তখনই যখন কোনও দ্বিতীয় বা তৃতীয় বার বিবাহে আগ্রহী পুরুষের প্রাক্তন স্ত্রী নিজে হল পরিদর্শন করে স্বামীর বিয়ের জন্য সেটি বুকিং করবে।
অভিনব অফার সামনে আসতেই ইতিমধ্যেই জল্পনাকল্পনা শুরু হয়েছে নেটিজেন মহলে। তবে হাস্যকর হলেও এই অফার বৈধতার শর্তটিকে প্রশংসা করেছেন অনেকেই।












Click it and Unblock the Notifications