India-Bangladesh: পশ্চিমবঙ্গের কাছে সত্যিই তুরস্কের ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ? প্রবল চাপে মুখ খুলল ঢাকা

India-Bangladesh: বাংলার কাছে তুরস্কের কোনও ড্রোন মোতায়েন করা হয়নি! জল্পনার মধ্যেই এই ইস্যুতে মুখ খুললেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনূসের প্রেস উইং। তাঁর দাবি, ভারতীয় সংবাদমাধ্যম এই সংক্রান্ত যে খবর নাকি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনও বার্তা পাওয়া যায়নি।

তবে ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে ভারতের তরফে নিরাপত্তা যে বাড়ানো হয়েছে তা স্পষ্ট করেছে বিএসএফ। একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কার্যত বাড়ছে সংঘাত। এই অবস্থায় গোপনে ভারতের উপর নজরদারি বাংলাদেশ চালাচ্ছে বলে একাধিক সংবাদ প্রকাশিত হয় (India-Bangladesh) ।

India-Bangladesh

এমনকি তুরস্কের আধুনিক Bayraktar TB2 Drone মোতায়েন করা হয়েছে বলে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই অবস্থায় এদিন বাংলাদেশের প্রেস উইংয়ের ভেরিফায়েড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজে বলা হয়, 'এটা মিথ্যা'। এমন কোনও ড্রোন মোতায়েন করা হয়নি।

এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক আধিকারিকরা সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বাংলাদেশ তাদের নিয়মিত কার্যক্রম ছাড়া, দেশের কোনও অংশে কোনও ড্রোন মোতায়েন করেনি'। এই ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমকেই তীব্র আক্রমণ শানিয়েছেন বাংলাদেশের ওই সেনা আধিকারিক।

তবে ভারতের যেমন বিএসএফ নিরাপত্তা বাড়িয়েছে, তেমনই সীমান্তের ওপারেও বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি নজরদারি বাড়িয়েছে। তা সে দেশের একাধিক প্রকাশিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

মূলত জঙ্গি কার্যকলাপ কিংবা অনুপ্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা বলেও দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের শুরুর দিকেই তুরস্কের থেকে Bayraktar TB2 Drone -গুলি কেনে বাংলাদেশ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই চুক্তি হয়। আর সেই চুক্তি অনুযায়ী ১২টি ড্রোন তরস্ক থেকে পাওয়ার কথা।

যদিও এর মধ্যে ৬টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। মূলত ভারত বাংলাদেশ সহ একাধিক সীমান্তের নজরদারির কাছে আধুনিক এই Bayraktar TB2 Drone - বাংলাদেশ সেনা ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+