হাসিনার সরকারের পতন ঘটতেই আক্রান্ত সংখ্যালঘুরা! ভাঙা হল ইস্কনের মন্দির, রোষের হাত থেকে বাদ পড়লেন না জগন্নাথও
Bangladesh Violence: উত্তাল বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা! প্রবল চাপের মুখে সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এরপরেই কার্যত বিজয় উৎসবে মেতে ওঠেন সে দেশের আন্দোলনকারী ছাত্র সমাজ। কিন্তু এর মাঝেই বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন সংখ্যালঘু মানুষের উপর আক্রান্তের খবর সামনে আসে। ভাঙচুর করা হয় ইসকনের মন্দিরেও (ISKCON temple)।
জানা যাচ্ছে, বাংলাদেশের খুলনা ডিভিশনের মেহেরপুরের ইসকন মন্দিরে হামলার ঘটনা (Bangladesh Violence) ঘটেছে বলে জানা যাচ্ছে। এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় আরও কয়েকটি মন্দিরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ইসকনের এক মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস জানিয়েছেন, হামলার ঘটনার খবর পাওয়া গিয়েছে। মেহেরপুরে এই ঘটনা ঘটেছে। এমনকি জগন্নাথ-বলরাম এবং সুভদ্রার মূর্তিও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসকনের ওই আধিকারিক। তাঁর কথায়, ঘটনায় কোনও ভাবে দুই সন্ন্যাসী পালিয়ে বাঁচেন।

বাংলাদেশের শাসনভার গত কয়েক বছর ধরে ছিল মুজিব-কন্যা হাসিনার হাতে। আর সেই সরকার থাকাকালীনই বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে। কখনও দুর্গাপুজোর মণ্ডপ পুড়িয়ে দেওয়া হোক কিংবা মূর্তি ভাঙচুরের মতো একের পর এক ঘটনা (Bangladesh Violence) ঘটেছে। এমনকি পুজোর সময় ইসকনের মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তাতে মৃত্যু পর্যন্ত হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সেই অবস্থায় যদিও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
কিন্তু কোটা সংস্কারের আঁচ যে এমন ভাবে ছড়িয়ে পড়বে তা কল্পনাতেও ভাবতে পারেননি। প্রবল চাপের মুখে বাংলাদেশের বুকে হাসিনা সরকারের পতন ঘটেছে। আর এরপরেই সে দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত সংখ্যালঘুরা। রাজনৈতিকমহলের মতে, আগামিদিনে এমন ঘটনা বাংলাদেশের বুকে আরও বাড়বে। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই অরাজকতার সুযোগে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা বাড়বে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications