Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"সাতটি যুদ্ধ থামিয়েছি, ভারত পাকিস্তানও শান্তি পেয়েছে", নিজেকে ‘শান্তিরক্ষক' দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার আন্তর্জাতিক সংবাদ শিরোনামে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তাঁর প্রশাসনের সময় নেওয়া 'ট্যারিফ নীতি' বা শুল্ক আরোপের সিদ্ধান্তই মার্কিন যুক্তরাষ্ট্রকে তৈরি করেছে এক 'শান্তিরক্ষক' শক্তি। তাঁর কথায়, এই নীতির কারণে অন্তত সাতটি সম্ভাব্য যুদ্ধ থেমে গিয়েছিল, যার মধ্যে অন্যতম ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা।

ট্রাম্প বলেন "আমার ট্যারিফ না থাকলে সাতটির মধ্যে অন্তত চারটি যুদ্ধ আজও চলত। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সংঘাতের প্রায়শই উগ্র পর্যায়ে পৌঁছেছিল। সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল,আমি ঠিক কি বলেছিলাম সেটা প্রকাশ করতে চাই না, তবে এটি কার্যকর হয়েছিল। আমরা শত শত বিলিয়ন ডলার অর্জন করেছি, আর ট্যারিফের কারণে আমেরিকা আজ শান্তিরক্ষক।"

তিনি আরও উল্লেখ করেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত পাকিস্তান সংঘাতের সময় 'অপারেশন সিঁদুর' যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। এর আগে তিনি গর্ব করে বলেছিলেন, মাত্র নয় মাসের মধ্যে তাঁর প্রশাসন একাধিক আন্তর্জাতিক সংঘাত সমাধান করেছে।

"আমরা প্রায় নয় মাস ধরে ক্ষমতায় আছি, আর এই সময়ে আমি সাতটি যুদ্ধ মিটিয়েছি। গতকাল হয়তো সবচেয়ে বড় সমস্যা ভারত ও পাকিস্তান, দুটোই পারমাণবিক শক্তিধর দেশ তাও সমাধান করেছি।"

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি প্রায় শান্তি প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছিলেন, তবে হামাসের সম্মতি প্রয়োজন ছিল। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি দাবি করেন, তাঁর প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই সংঘাত কখনও ঘটত না।

"মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারত যা গত ৩,০০০ বছরেও সম্ভব হয়নি। হামাস যদি রাজি হত, তবে সব কার্যকর হতো। সমস্ত আরব ও মুসলিম দেশ রাজি হয়েছে, ইজরায়েলও রাজি। যুদ্ধ কখনোই পূর্ব অনুমান যোগ্য নয়। সবচেয়ে সহজ ছিল পুতিনকে থামানো, আমি ওকে ভালোভাবে চিনি। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়তো ঘটতই না।"

ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও বক্তব্যটি রাজনৈতিক প্রচারের অংশ, ভারত পাকিস্তান সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ঘিরে এমন দাবিগুলি কূটনৈতিকভাবে সংবেদনশীল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+