Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সভাপতির আসনে মোদী, ভারতের নেতৃত্বে কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলন

সভাপতির আসনে মোদী, ভারতের নেতৃত্বে কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলন

নির্ধারিত সময় মেনেই শুরু হচ্ছে এবারের ব্রিকস (BRICS) সম্মেলন। তবে ভারতের জন্য সুখবর এই যে এবারের এই আন্তর্জাতিক সামিটে সভাপতিত্ব করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বৃহস্পতিবার অর্থাৎ, ৯ সেপ্টেম্বরই রয়েছে ব্রিকস সম্মেলন(BRICS Conference)। যদিও করোনার কারণে তা এবারে ভার্চুয়ালিই হচ্ছে। এদিকে এই সম্মেলনে যে মোদী সভাপতিত্ব করতে চলেছেন তা সম্প্রতি বিবৃতি জারি করে জানাতে দেখা যায় ভারতীয় বিদেশ মন্ত্রককে।

অংশ নিচ্ছে কোন কোন দেশ

অংশ নিচ্ছে কোন কোন দেশ

এবারে ব্রিকসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসানারো, চিনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। তবে এবারের সম্মেলনে আফগানিস্তান সঙ্কটই আলোচনার প্রধান বিষয় বস্তু হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আফগানিস্তানের(Narendra Modi) রাজধানী কাবুল তালিবানদের দখল চলে যাওয়ার পরে আরও বাড়তে থাকে উদ্বেগ। এমনকী বিশ্বজুড়ে যে ফের ইসলামী সন্ত্রাসীদের বাড়বাড়ন্ত বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

 কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলনে

কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলনে

এদিনে ব্রিকস বৈঠকে এই বিষয়েও বিস্তর আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সমস্যার পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হতে পারে ১৫তম ব্রিকস সম্মেলনে৷ প্রসঙ্গত উল্লেখ্য এবারের ব্রিকস সম্মেলনের থিম ''ব্রিকস ১৫ : ইন্ট্রা-ব্রিকস কো-অপারেশন ফর কনটিনিউটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস ৷'' যা সাম্প্রতিক ইতিহাসে বেনজির। এমনকি নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি মার্কস ত্রয়োজোও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানা যাচ্ছে৷

চারটি প্রসঙ্গে কথা বলতে পারে ভারত

চারটি প্রসঙ্গে কথা বলতে পারে ভারত

এদিকে ভারত এই সম্মেলনে সভাপতিত্বের জোরে মোট চারটি বিষয়কে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে৷ যার অন্যতম একাধিক বহুপাক্ষিক বিষয়। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে চিন-পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে চাইছে দিল্লি৷ আফগানিস্তানের অচলাবস্থার কখা তুলেও চিনকে কোণঠাসা করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সন্ত্রাসবাদীদের ইন্ধন প্রসঙ্গেও কড়া কথা শোনা যেতে পারে মোদীর গলায়।

অংশ নিতে চলেছেন অজিত দোভাল

অংশ নিতে চলেছেন অজিত দোভাল

তবে মোদীর পাশাপাশি এবারের ব্রিকস সম্মেলনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অংশ নেবেন বলেও জানা যাচ্ছে৷ এদিকে এর আগে তিনি ২০১৬ সালে গোয়া শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করেছিল ভারত। সেই বার মূল দায়িত্ব ছিল মোদীর কাঁধে। এবার দ্বিতীয়বার সেই গুরু দায়িত্ব পালন করতে চলেছেন নরেন্দ্র মোদী। তাই বর্তমান আন্তর্জাতিক মহলের নজরও রয়েছে সেই দিকেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+