হারিকেন হার্ভের দাপটে বন্যাপরিস্থির অবনতি মার্কিন মুলুকে, মৃত ৯
রাত বাড়লেই বেড়ে উঠছে জলস্তর। ক্রমাগত বাড়তে থাকা জল দেখে সন্ত্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের জলমগ্ন এলাকার বাসিন্দারা।
রাত বাড়লেই বেড়ে উঠছে জলস্তর। ক্রমাগত বাড়তে থাকা জল দেখে সন্ত্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের জলমগ্ন এলাকার বাসিন্দারা। প্রবল বৃষ্টির জেরে হাউস্টন তথা টেক্সাসে জলমগ্ন হয়ে রয়েছেন প্রায় ১ কোটি ৩ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৯ জন। তবে এঁদের মধ্য উদ্ধার করা হয়েছে ৩০০০ জনকে। বন্যায় আটকে পড়েছেন ২০০ জন ভারতীয়।

এর আগে হারিকেন হার্ভের দাপটে প্রবল দুর্যোগ শুরু হয় আমেরিকার হাউস্টনে। কাল পর্যন্ত দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন ৫ জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। দুর্যোগের জেরে পূর্ব টেক্সাসে বন্যা পরিস্থিতির অবনসি হয়েছে। হাউস্টন জুড়ে চলাচল করছে ত্রাণের নৌকা। তার মাধ্যমেই যাতায়াত করছেন বাসিন্দারা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, এই গোটা সপ্তাহ জুড়ে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করতে সমস্যা হচ্ছে খারাপ আবহাওয়ার জেরে। তবে যাবতীয় পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে সেখানের সরকার।

শুধু বন্যা নয়, তার সঙ্গে রয়েছে হারিকেন হার্ভের দাপটও। সব মিলিয়ে প্রবল সমস্যায় সেখানের মানুষ।












Click it and Unblock the Notifications