ইলিশ তুমি কার ! এবার মিলল জবাব

জিআই পন্যের স্বীকৃতি পেয়ে ইলিশ এখন শুধুই বাংলাদেশের স্বত্ব, এর আগে জামদানী শাড়িও বাংলাদেশি উৎপাদনের তকমা পেয়েছে

জামদানি শাড়ির পর এবার ইলিশ মাছও হাতছাড়া হল এপার বাংলার। ইলিশ এখন শুধুই বাংলাদেশের নিজস্ব । বাংলাদেশের জিওলজিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পন্য হিসেবে স্বীকৃতি পেল রূপালি শষ্য। ফলে ইলিশকে এখন থেকে বাংলাদেশের নিজস্ব উৎপাদন বলা যেতেই পারে।

ইলিশ তুমি কার ! এবার মিলল জবাব

আগামী সপ্তাহেই বাংলাদেশের মৎস্য দফতরের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক দফতরের রেজিস্ট্রার সানোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, মৎস্য দফতর থেকে ইলিশকে জিএই পন্যের পেটেন্ট পেতে আবেদন জানানো হয়েছিল। জুন মাসে গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়ম অনুযায়ী দু মাসের মধ্যে দেশ- বিদেশ থেকে কোনও আপত্তি না জানানো হলে, জিআই পন্যের স্বীকৃতি দেওয়া হয়। ইলিশের ক্ষেত্রেও গেজেট প্রকাশিত হওয়ার দু মাসের মধ্যে কোনও আপত্তি জমা পড়েনি বলে জানিয়েছেন তিনি।

ইলিশ তুমি কার ! এবার মিলল জবাব

পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বের ৭০ শতাংশ ইলিশের যোগানই আসে বাংলাদেশ থেকে। ভারত থেকে ১৫ শতাংশ ও মায়ানমার থেকে ১০ শতাংশ ইলিশ আসে বাজারে। কমবেশি সারা বছরই ইলিশের যোগান থাকে বাংলাদেশে। ফলে ইলিশকে এখন নিজেদের সম্পত্তি বলতে আর কোনও বাধা থাকল না বাংলাদেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+