ফের ভাঁওতা! জানুন পাকিস্তানে এবার কী নামে কাজ করবে জঙ্গি হাফিজের সংগঠন
ফের একবার বিশ্বের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করল পাকিস্তান। এর আগেও একই কাজ তারা করেছে। ফের সেটার পুনরাবৃত্তি করল।
ফের একবার বিশ্বের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করল পাকিস্তান। এর আগেও একই কাজ তারা করেছে। ফের সেটার পুনরাবৃত্তি করল। লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সঈদের সংগঠন জামাত উদ দাওয়া ও ফলাহ ই ইনসানিয়ত ফাউন্ডেশনকে পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক চাপে পড়ে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তবে সেটা যে ভাঁওতা ছিল তা আরও একবার পরিষ্কার হয়ে গেল।

শোনা গিয়েছে, এই দুই সংগঠনই অন্য নামে কাজ করবে। ইমরান খান সরকার আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে হাফিজের দলকে নিষিদ্ধ করেছে। তবে লুকিয়ে ফের যাতে এই জঙ্গিরা কাজ চালিয়ে যেতে পারে তার চেষ্টা করা হচ্ছে।
সকলেই জানেন, লস্কর ই তৈবার মুখ দেখানো সংগঠন হল জামাত উদ দাওয়া। এই লস্করই ২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত থেকে ১৬৬ জনকে খুন করেছে। যে ঘটনার মাথা হাফিজ সঈদ। তার মাথায় দামও মার্কিন যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, লোকদেখানো কয়েকটি কার্যালয় বন্ধ করা হয়েছে। সেগুলি বেআইনি নির্মাণ ছিল। ফলে পুরোটাই লোকদেখানো। এখন আল মদিনা ও আইসর ফাউন্ডেশন নামে হাফিজের সংগঠন কাজ করতে চলেছে।
ফলে ভারত যে ইমরান খানের মুখ আর মুখোশের কথা বলেছে এবং পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে গোটা বিশ্বের চোখে ধুলো দিতে চাইছে তা ফের একবার পরিষ্কার হয়ে গিয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications